Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

Pahalgam: 'কাকাকে খুন করা হোক, পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিক সেনা', বলছে জঙ্গির ভাইপো

পহেলগাম হামলার ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। তাঁদের সন্দেহের তালিকায় রয়েছে ২ হাজারের বেশি কাশ্মীরি। ইতিমধ্যে ২০০-র কাছাকাছি পুলিশি হেফাজতে রয়েছে।

Pahalgam: 'কাকাকে খুন করা হোক, পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিক সেনা', বলছে জঙ্গির ভাইপো

ফাইল ছবি

শেষ আপডেট: 1 May 2025 22:02

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Jammu Kashmir Pahalgam Terror Attack) পর স্থানীয় একাধিক জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। সেইসব বাড়িগুলির মধ্যে লস্কর জঙ্গি ফারুক আহমেদ তাড়ওয়ারের বাড়িও ছিল। এই জঙ্গিহানার ঘটনায় তার নাম জড়িয়েছে। দেশবাসী তো এই জঙ্গির কড়া শাস্তি চায়, একই দাবি ফারুকের ভাইপোরও! সে চায়, 'কাকা'কে পাক অধিকৃত কাশ্মীরেই মারা হোক।

পহেলগাম হামলার ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। তাঁদের সন্দেহের তালিকায় রয়েছে ২ হাজারের বেশি কাশ্মীরি। ইতিমধ্যে ২০০-র কাছাকাছি পুলিশি হেফাজতে রয়েছে। এই অবস্থায় ফারুকের ভাইপো জাকিরের বক্তব্য, কাকা যদি কিছু করে থাকে তাহলে তার শাস্তি হোক। পাক অধিকৃত কাশ্মীরেই যেন তাকে হত্যা করা হয়। কিন্তু তাদের দিকে যেন কেউ আঙুল না তোলে। জাকিরের কথায়, 'আমরা ভারতকে ভালবাসি। সেনা, পুলিশ সকলকে সম্মান করি। যে দোষী, তাকে শাস্তি দেওয়া হোক, সেটাই উচিত।'

জাকির জানিয়েছে, ২০০০ সালে তার জন্ম। এদিকে ফারুক ১৯৯০ সালেই 'পিওকে'-তে চলে গেছিল। তারপর থেকে আর কখনও কাশ্মীরে নিজের বাড়িতে আসেনি। কাকার বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়ে তার মন্তব্য, ফারুকের মতো সন্ত্রাসবাদীদের তো বটেই, পাকিস্তানকেও যেন ধ্বংস করে দেওয়া হয়। প্রসঙ্গত, এনআইএ সূত্র বলছে পাক অধিকৃত কাশ্মীরেই হামলাকারী জঙ্গিদের 'ব্যাকআপ' রয়েছে। সেখান থেকেই তারা এখনও সবকিছু মনিটর করছে।

এদিকে, এনআইএ সূত্র এও জানাচ্ছে, পহলগাম কাণ্ডে জড়িত জঙ্গিরা এখনও কাশ্মীরেই ঘাপটি মেরে রয়েছে। এই জঙ্গিরা অত্যন্ত সুকৌশলী ও যে কোনও রকম আত্মরক্ষার মতো স্বনির্ভর বলে জানা গিয়েছে। গত ২২ এপ্রিল পহলগামে গুলি করে বেছে বেছে হিন্দুদের নিধনের পর অনেকের সন্দেহ ছিল জঙ্গিরা সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছে। 

এনআইএ তদন্তে প্রকাশ তারা এখনও দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে রয়েছে এবং সক্রিয় রয়েছে। এই তদন্তের কাজে নিযুক্ত এক সূত্র জানাচ্ছে, তাদের সম্পর্কে বিশ্বাসযোগ্য বেশ কিছু তথ্য হাতে এসেছে। তারা এখনও এই এলাকায় লুকিয়ে রয়েছে। জানা গিয়েছে, এই জঙ্গিরা পুরোপুরি আত্মনির্ভর। এদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার রয়েছে, এছাড়াও অত্যাবশ্যকীয় সরঞ্জামও এরা নিয়ে এসেছে। সে কারণে স্থানীয়দের খাদ্য-আশ্রয় ছাড়াই তারা জঙ্গলঘেরা তরাই এলাকায় লুকিয়ে বেড়াচ্ছে। 


```