Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইঁদুরের কামড়ে মৃত্যু দুই নবজাতকের, ইন্দোরের ঘটনায় রাহুল বললেন ‘এটা দুর্ঘটনা নয়, সরাসরি খুন’

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে (Rat Bite) মৃত্যু হয়েছে দুই নবজাতকের (Infants Death)।

ইঁদুরের কামড়ে মৃত্যু দুই নবজাতকের, ইন্দোরের ঘটনায় রাহুল বললেন ‘এটা দুর্ঘটনা নয়, সরাসরি খুন’

রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 September 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে (Rat Bite) মৃত্যু হয়েছে দুই নবজাতকের (Infants Death)। ঘটনায় সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) কেন্দ্র ও রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেছেন, ‘‘এটা কোনও দুর্ঘটনা নয়, সরাসরি খুন।’’

শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি দুই নবজাতককে রাতের অন্ধকারে কামড়ে দেয় ইঁদুর। একজনের হাতে এবং অন্যজনের কাঁধে গুরুতর ক্ষত তৈরি হয়। মঙ্গলবার মৃত্যু হয় প্রথম শিশুটির, যার ওজন ছিল মাত্র ১.২ কেজি। চিকিৎসকদের দাবি, জন্মগত জটিলতা ও সংক্রমণের কারণেই মৃত্যু। তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কম ছিল । এছাড়াও ফুসফুসের জটিলতা এবং অন্যান্য জন্মগত ত্রুটি থাকায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। তবে নবজাতক বিভাগে ইঁদুর ঢুকে পড়া এবং শিশুকে কামড়ে দেওয়া যে হাসপাতালে মারাত্মক অব্যবস্থাপনার প্রমাণ, তা নিয়ে কোনও সংশয় নেই। বুধবার মারা যায় দ্বিতীয় নবজাতকও।

হাসপাতালের ডিন ড: অরবিন্দ ঘাংঘোরিয়া স্বীকার করেছেন নিরাপত্তা প্রোটোকল ভেঙে পড়েছে। গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। ইতিমধ্যেই দায়িত্বে থাকা কর্মীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাসপাতালের কর্মীরা জানান, ঘটনার কয়েক দিন আগেও ওয়ার্ডে ইঁদুর দেখা গিয়েছিল। কিন্তু প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়নি।

এই ব্যাপারে এক্স-এ রাহুল লিখেছেন, ‘‘এটা কোনও দুর্ঘটনা নয়, খুন। এমন নৃশংস, অমানবিক ও অসংবেদনশীল ঘটনার কথা শুনলেই গা শিউরে ওঠে। শুধু সরকারি অবহেলার জন্যই এক মা তার সন্তান হারালেন।’’ তিনি আরও বলেন, ‘‘প্রশাসন বারবার তদন্তের কথা বলে দায় এড়ায়। কিন্তু যখন নবজাতকের সুরক্ষাই নিশ্চিত করতে পারেন না, তখন আপনাদের সরকার চালানোর নৈতিক অধিকার কোথায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাঁদের লজ্জায় মাথা নোয়ানো উচিত।’’

তিনি আরও দাবি করেছেন, স্বাস্থ্যক্ষেত্রের ক্রমবর্ধমান বেসরকারিকরণের ফলে চিকিৎসা এখন শুধুই সচ্ছলদের হাতের মুঠোয়। সরকারি হাসপাতাল হয়ে উঠছে ‘‘মৃত্যুর আঁতুড়ঘর’’।

অন্যদিকে, জনস্বাস্থ্য অভিযান মধ্যপ্রদেশের প্রতিনিধি অমূল্য নিধি জানিয়েছেন, সংগঠনের তরফে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের দ্বারস্থ হয়েছে। দাবি উঠেছে স্বাধীন তদন্তের। তাঁর অভিযোগ, নবজাতক বিভাগে পরিচ্ছন্নতা ও সুরক্ষার চরম অবহেলার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।


```