Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

বিহারের ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবিতে লোকসভা স্পিকারকে চিঠি, ফের ‘ইন্ডিয়া’ একজোট

বিশেষ তালিকা সংশোধনের পর খসড়া তালিকা প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের জোটবদ্ধ ইন্ডিয়া ব্লক।

বিহারের ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবিতে লোকসভা স্পিকারকে চিঠি, ফের ‘ইন্ডিয়া’ একজোট

বিহারের খসড়া ভোটার তালিকা ১ অগস্ট বেলা ১১টার সময়েই রাজ্যের সব রাজনৈতিক দলকে ৩৮টি জেলা কালেক্টরের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শেষ আপডেট: 1 August 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: বিহারের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। বিশেষ তালিকা সংশোধনের পর খসড়া তালিকা প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের জোটবদ্ধ ইন্ডিয়া ব্লক। বিরোধী জোটের ৯টি দল ঐক্যবদ্ধভাবে এই ভোটার তালিকা সংশোধন ও খসড়া তালিকা প্রকাশ নিয়ে সংসদে আলোচনা চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছে।

সংবাদ সংস্থা নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে জানিয়েছে, বিহারের খসড়া ভোটার তালিকা ১ অগস্ট বেলা ১১টার সময়েই রাজ্যের সব রাজনৈতিক দলকে ৩৮টি জেলা কালেক্টরের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে ২৪৩টি বিধানসভা কেন্দ্রের ৯০ হাজারের বেশি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা রয়েছে। খসড়া তালিকা ওয়েবসাইটে সকলের জন্য প্রকাশ করা হবে শুক্রবার দুপুর ৩টেয়।

বিরোধীরা দাবি তুলেছে, বিহারে ঠিক ভোটের মুখে তালিকা সংশোধন করে লাখ লাখ ভোটারকে বাতিল করাটা ইচ্ছাকৃতভাবে হচ্ছে। এ নিয়ে সংসদে বিশেষ আলোচনা করা হোক। যদিও কমিশন এই কাজকে রুটিন কাজ বলে ব্যাখ্যা করেছে। কিন্তু, বিরোধীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির নির্দেশে ভোটে কারচুপির করতে এই কাজ কমিশনকে দিয়ে করানো হচ্ছে।

একটি যৌথ চিঠিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিরোধীরা জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ দারুণ উদ্বেগের। বিহার নিয়ে যা চলছে, তার কোনও নজির নেই। কংগ্রেস, তামিলনাড়ুর শাসকদল ডিএমকে, উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শারদ পাওয়ারের এনসিপি, উদ্ধবপন্থী শিবসেনা, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, আরএসপি ও অন্যরা এই চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিহার বিধানসভা ভোটের কয়েকমাস আগে এ ধরনের ভোটার তালিকা সংশোধনের কোনও নজির নেই। নির্বাচন কমিশন এও জানিয়েছে, খুব শীঘ্রই এই পদ্ধতি গোটা দেশের জন্য প্রয়োগ করা হবে। ফলে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ আমরা সংশোধনীর সময় নির্বাচন ও উদ্দেশ্য নিয়ে চিন্তিত। ফলে এ বিষয়টি অবিলম্বে সভায় আলোচনা হওয়া উচিত।


```