Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রতিরক্ষা বাজেটে আরও ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আসছে শীত অধিবেশনেই

পহলগাম জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) পরবর্তী ভারতের প্রত্যাঘাত অভিযান অপারেশন সিঁদুর (Operation Sindoor) দেশের প্রতিরক্ষা বাজেটের (Defence Budget) চোখ খুলে দিয়েছে। 

প্রতিরক্ষা বাজেটে আরও ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আসছে শীত অধিবেশনেই

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 May 2025 11:08

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) পরবর্তী ভারতের প্রত্যাঘাত অভিযান অপারেশন সিঁদুর (Operation Sindoor) দেশের প্রতিরক্ষা বাজেটের (Defence Budget) চোখ খুলে দিয়েছে। সে কারণে বছর শেষের আগেই সামরিক সাজসরঞ্জামকে (Military Weapons) আরও কুশলী ও জেড ক্যাটেগরির প্রযুক্তি জোগাতে প্রতিরক্ষা বাজেটের কোষাগারে নতুন আর্থিক শক্তিবৃদ্ধি করা হচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা হবে আরও নতুন নতুন অস্ত্র-গোলাবারুদ কিনতে। সেই সঙ্গে বাড়ানো হবে রণকুশলী প্রযুক্তিও।

প্রতিরক্ষা বাজেটকে আরও মজবুত করে তুলতে ৫০,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের জন্য একটি অতিরিক্ত বাজেট (Supplementary Budget) প্রস্তাব আনার প্রস্তাব গৃহীত হয়েছে। সংসদের আগামী শীতকালীন অধিবেশনেই এই প্রস্তাব গ্রহণ ও পাশ করানো হতে পারে বলে সরকারি সূত্র জানিয়েছে। অতিরিক্ত এই বরাদ্দ-প্রস্তাব পাশ হয়ে গেলে তা দেশের প্রতিরক্ষা সংক্রান্ত রসদ ভাণ্ডারকে আরও শক্তিশালী করবে। জরুরি সরঞ্জাম থেকে অস্ত্র গবেষণা ও বিকাশ দ্রুতগতিতে হবে।

চলতি আর্থিক বছরে (FY) কেন্দ্রীয় বাজেটে (Union Budget) ৬.৮১ লক্ষ কোটি টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল। যা গতবছরের প্রতিরক্ষা বাজেটের তুলনায় ৯.৫৩ শতাংশ বেশি। এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ১০ বছরে প্রতিরক্ষায় ব্যয়বরাদ্দ অন্তত ১০ গুণ হয়েছে। ২০১৪-১৫ সালে প্রতিরক্ষা বাজেট ছিল ২.২৯ লক্ষ কোটি। এবছর তা হয়েছে ৬.৮১ লক্ষ কোটি, অর্থাৎ মোট বাজেটের ১৩.৪৫ শতাংশ।

ভারতের 'ভূমিপুত্র' অস্ত্রবহর কেবলমাত্র পাকিস্তানের মুখ ভেঙে দিয়েছে, তাই নয়, দেশের অস্ত্র ব্যবসার বাজারেও নতুন আলো ফেলেছে। ভারতে তৈরি অস্ত্র কিনতে অনেক দেশই আগ্রহ দেখাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের একটি তথ্য বলছে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ২৩,৬২২ কোটি টাকার ঘরে পৌঁছেছে ২০২৪-২৫ অর্থবর্ষে। ২০১৩-১৪ সালের তুলনায় যা ৩৪ গুণ। প্রতিরক্ষা মন্ত্রকের লক্ষ্য হল ২০২৯ সালের মধ্যে রফতানির পরিমাণ ৫০,০০০ কোটি টাকার অঙ্কে নিয়ে যাওয়া।


```