Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অপারেশন সিঁদুরের ব্যাখ্যা দিতে বিশ্বভ্রমণে রওনা দিচ্ছে সর্বদল প্রতিনিধিদল

সর্বদল সংসদীয় প্রতিনিধিরা বিশ্বের নানান প্রান্তে গিয়ে ভারত-বিরোধী জঙ্গি মদত দেওয়া নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দেবেন।

অপারেশন সিঁদুরের ব্যাখ্যা দিতে বিশ্বভ্রমণে রওনা দিচ্ছে সর্বদল প্রতিনিধিদল

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 21 May 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো:অপারেশন সিঁদুর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দরবার করতে চলল ভারত। বুধবারই সর্বদল সংসদীয় প্রতিনিধিরা বিশ্বের নানান প্রান্তে গিয়ে ভারত-বিরোধী জঙ্গি মদত দেওয়া নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দেবেন। এই প্রতিনিধিদলে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতিনিধিদল রওনা দেওয়ার আগে বিদেশ সচিব বিক্রম মিসরি সদস্যদের ভারতের দৃষ্টিভঙ্গি ও বক্তব্য বুঝিয়ে দিয়েছেন।

প্রয়াত প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এবং মনমোহন সিং জমানাতেও এভাবে সর্বদল প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন কোণায় কোণায় গিয়ে প্রচার করে এসেছিলেন। এফএটিএফে ভারতের পূর্ণ তথ্যপ্রমাণের ভিত্তিতে পাকিস্তানকে গ্রে লিস্টে তালিকাভুক্ত করা হয়েছিল। সেই সাফল্যকে সামনে রেখে এদিনই বেলার দিক থেকে প্রতিনিধিরা একেক দিকে রওনা দেবেন।

বিদেশ সচিব সকলকে বলে দিয়েছেন, ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা শান্তি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু, আমাদের দেশে কোনও রকমের জঙ্গি হামলা বরদাস্ত করা হবে না। নতুন শান্তি স্থাপনের লক্ষ্যে ভারত যে কোনও হামলার মোক্ষম জবাব দেবে। এদিনই বেলা ১১টা ৪০ মিনিটে বিমানে জাপানের উদ্দেশে রওনা দেবে সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দল। শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন দল সংযুক্ত আরব আমিরশাহি ও অন্যান্য দেশে যাবে রাত ৯টা নাগাদ।

জেডিইউ নেতা সঞ্জয় ঝায়ের দল যাবে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তিনি জানান, ভারত ঠিক করেছে যথেষ্ট শান্তিরক্ষার চেষ্টা হয়েছে। পাকিস্তানকে কিছুতেই কাবু করা যায়নি। চোর যদি নিজেই বিচারক হয়, তাহলে যা হবে, পাকিস্তানের দুর্দশা সেরকমই। শিবসেনা নেতা শ্রীকান্ত যাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহি। মানবাধিকারের বিরুদ্ধে পাকিস্তানি মদতে জঙ্গিপনার কথা বোঝাবেন মুসলিম দুনিয়াকে।

ঝায়ের দলে রয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা সলমন খুরশিদ, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, জন বার্লা, বিজেপির অপরাজিতা সারঙ্গী, ব্রিজ লাল। এরপর ভারতের লক্ষ্য আছে ১৫ সদস্যের রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দেশগুলিতে প্রতিনিধিদল পাঠানোর। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়াতে প্রতিনিধিরা যাবেন। কিন্তু এই তালিকা থেকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন ও আমন্ত্রিত সদস্য পাকিস্তানকে বাদ রাখা হচ্ছে। আরও প্রতিনিধিদল যাবে আফ্রিকাভুক্ত দেশগুলি ও ইউরোপে। ডিএমকে নেত্রী কানিমোঝি বৃহস্পতিবার রওনা দেবেন রাশিয়া, স্লোভেনিয়া, গ্রিস, লাটভিয়া এবং স্পেনের উদ্দেশে।


```