Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মণিপুরের বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরণ, প্রাণ গেল এক পড়ুয়ার

মণিপুরের বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ। শনিবার সকাল অবধি হামলার দায় নেয়নি কেউ।

মণিপুরের বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরণ, প্রাণ গেল এক পড়ুয়ার

শেষ আপডেট: 24 February 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: ফের রক্তাক্ত মণিপুর। শুক্রবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইম্ফলের একটি বিশ্ববিদ্যালয়। জানা গেছে, ঘটনায় এক পড়ুয়ার প্রাণ গেছে। জখম অনেক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্রের খবর, ইম্ফলের পশ্চিমে ধানমঞ্জুরি (ডিএম) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত অল ইন্ডিয়া মণিপুর স্টুডেন্টস্ ইউনিয়নের (এএমএসইউ) কার্যালয়ের সামনেই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। প্রাণ হারান বছর চব্বিশের ওইনাম কেনেগি নামের এক যুবক। বিস্ফোরণে আহত আরও একজনের চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার পরই বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছে যায় বোম্ব স্কোয়াড। প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে, বিস্ফোরণ ঘটাতে আইইডি ব্যবহার করা হয়েছিল। এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ।        

মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার পূর্ববর্তী রায়ের পরেই বিক্ষোভে আগুন জ্বলে ওঠে উত্তর-পূর্ব ভারতের ছোট্ট এই পার্বত্য রাজ্যে। মণিপুর গোটা দেশের রাজনীতিতে প্রতিবাদের ঝড় তুলে দেয়। মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দিতে রাজ্য সরকারকে সুপারিশ করেছিল আদালত। এরপরেই আদালতের নির্দেশের বিরুদ্ধে কুকি সম্প্রদায় প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। যাকে কেন্দ্র করে কয়েক মাস ধরে রক্তাক্ত হিংসায় মেতে ওঠে দুই সম্প্রদায়। মণিপুরের ওই অশান্তিতে ২০০ জনের মৃত্যু ও কয়েক হাজার মানুষ ঘরছাড়া হন। 

উল্লেখ্য গত অক্টোবরে মণিপুরের আদিবাসী সংগঠনগুলিকে ২৭ মার্চের নির্দেশের বিরুদ্ধে আদালতে আর্জি জানাতে বলেছিল হাইকোর্ট। সেইমতো অল মণিপুর আদিবাসী সংগঠন আদালতে নতুন করে নির্দেশ খারিজের আবেদন জানায়।


```