Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একটা সিগারেটের দাম ৭২ টাকা! নয়া বিল পাশ হলেই পকেটে ছ্যাঁকা, ছেড়ে দেবেন ধূমপান?

নয়া কেন্দ্রীয় আবগারি বিল পাশ হলেই সিগারেটের দামে এক লাফে হতে পারে ৭২ টাকা। কর বাড়িয়ে ধূমপান কমানোই লক্ষ্য সরকারের।

একটা সিগারেটের দাম ৭২ টাকা! নয়া বিল পাশ হলেই পকেটে ছ্যাঁকা, ছেড়ে দেবেন ধূমপান?

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 28 December 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: সিগারেটের দাম যে হঠাৎ এমন লাফিয়ে বাড়বে, তা বোধহয় অনেকেই ভাবেননি। কেন্দ্রীয় সরকারের নতুন বিল পাশ হলে একটিমাত্র সিগারেটের দাম ১৮ টাকা থেকে বেড়ে সরাসরি ৭২ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। সংসদে পাশ হয়ে যাওয়া কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল, ২০২৫ (Central Excise Amendment Bill, 2025) কার্যকর হলে দেশে তামাকজাত পণ্যের উপর করের চাপ নজিরবিহীন ভাবে বাড়তে চলেছে। লক্ষ্য একটাই, সিগারেটের ব্যবহার কমানো।

শুক্রবার রাজ্যসভায় বিলটি অনুমোদন পেয়েছে। পরে তা লোকসভায় ফেরত পাঠানো হয়। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chaudhary) সংসদে বিলটি পেশ করেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সংশোধনীর মাধ্যমে শুধু সিগারেট নয়, সিগার, হুক্কা তামাক, চিবোনো তামাক, জর্দা এবং সুগন্ধি তামাক-সব কিছুর উপরই আবগারি শুল্ক ও সেস বাড়ানো হচ্ছে।

বর্তমানে কেন্দ্রীয় আবগারি আইন, ১৯৪৪ (Central Excise Act, 1944) অনুযায়ী সিগারেটের উপর প্রতি হাজার শলাকার জন্য ২০০ থেকে ৭৩৫ টাকা পর্যন্ত শুল্ক ধার্য হয়, সিগারেটের দৈর্ঘ্য ও ধরন অনুযায়ী। নতুন সংশোধনীতে সেই শুল্ক বাড়িয়ে করা হচ্ছে প্রতি হাজারে ২,৭০০ থেকে ১১,০০০ টাকা। অর্থাৎ বাজারে একটিমাত্র সিগারেটের দাম চার গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই খবরে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই তোলপাড়। বিশেষ করে রেডিটে (Reddit) এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। এক ধূমপায়ী লিখেছেন, “আমি নিজেই স্মোকার। তবু এই সিদ্ধান্তটা ভাল লাগছে। এতে ছাত্রছাত্রী আর তরুণদের মধ্যে ধূমপান কমতে পারে। হয়তো আমিও ছাড়তে পারব।” আবার কেউ কেউ বিষয়টিকে ব্যঙ্গের সুরে দেখছেন। দিল্লির দূষিত বাতাসের প্রসঙ্গ টেনে এক জন লেখেন, “আমার কী, আমি তো দিল্লির হাওয়াতেই বেঁচে আছি—ফ্রি ফ্রি ফ্রি।”

অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, দাম বাড়লে সিগারেটের বদলে মানুষ ঝুঁকবে বিকল্পের দিকে। “এবার সবার হাতে ভ্যাপ (vape) দেখা যাবে,” মন্তব্য এক জনের। আবার কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে চিন্তিত অবৈধ বাজার নিয়ে। তাঁদের বক্তব্য, এত দাম বাড়লে নকল বা বেআইনি সিগারেটের রমরমা বাড়বে, যার স্বাস্থ্যঝুঁকি আরও ভয়াবহ।

শুধু সিগারেট নয়, চিবোনো তামাকের উপর শুল্ক বাড়ছে ২৫ শতাংশ থেকে সরাসরি ১০০ শতাংশে। হুক্কা তামাকে তা বাড়ছে ২৫ থেকে ৪০ শতাংশ। পাইপ বা সিগারেটের স্মোকিং মিশ্রণের ক্ষেত্রে করের হার ৬০ শতাংশ থেকে এক লাফে ৩২৫ শতাংশে পৌঁছনোর প্রস্তাব রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, বাস্তবে এতে কতটা ধূমপান কমবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একদল মনে করছেন, দাম বাড়লে অনেকেই ছাড়তে বাধ্য হবেন। আবার আর একদল বলছেন, শুধু কর বাড়িয়ে অভ্যাস বদলানো যায় না, তার জন্য দরকার সচেতনতা ও কড়া নজরদারি।

সব মিলিয়ে, সিগারেটপ্রেমীদের জন্য দিন যে ভাল আসছে না, তা বলাই বাহুল্য। প্রশ্ন একটাই, এই মূল্যবৃদ্ধি সত্যিই কি মানুষকে সিগারেট ছাড়াতে পারবে, না কি নতুন সমস্যার দরজা খুলে দেবে?


```