Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মধ্যপ্রদেশে ভয়াবহ অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় মৃত মা ও সদ্যোজাত-সহ তিনজন

মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা, সদ্যোজাত সন্তান (New Born Baby) এবং পরিবারের আরেক মহিলা সদস্য।

মধ্যপ্রদেশে ভয়াবহ অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় মৃত মা ও সদ্যোজাত-সহ তিনজন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 June 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা, সদ্যোজাত সন্তান (New Born Baby) এবং পরিবারের আরেক মহিলা সদস্য। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যখন প্রসূতিকে নিয়ে অ্যাম্বুল্যান্সটি গ্রামের পথে ফিরছিল।

পিপারিয়া থানার ইনচার্জ গিরীশ ত্রিপাঠী জানান, ২১ বছর বয়সি অঞ্জলি রাজপুত সম্প্রতি ২৬ জুন হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর অঞ্জলি, নবজাতক এবং তাঁর দুই মহিলা আত্মীয় একটি অ্যাম্বুল্যান্সে করে নিজেদের গ্রাম সাররা কিশোরে ফিরছিলেন।

রাস্তায় আচমকা অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আমগাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান অঞ্জলি, সদ্যোজাত শিশু ও সঙ্গে থাকা এক মহিলা আত্মীয়। অ্যাম্বুল্যান্স চালক এবং আরেকজন মহিলাযাত্রী গুরুতর আহত হয়েছেন।

এই দুর্ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```