Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিয়ে করতে যাচ্ছিলেন যুবক, রাস্তায় দুমড়ে মুচড়ে গেল বরযাত্রীর গাড়ি, মৃত ৮

দুর্ঘটনার সময়ে বোলেরোতে ছিলেন মোট ১০ জন যাত্রী। সম্ভলের কাছে গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দেওয়ালে। 

বিয়ে করতে যাচ্ছিলেন যুবক, রাস্তায় দুমড়ে মুচড়ে গেল বরযাত্রীর গাড়ি, মৃত ৮

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 July 2025 11:17

দ্য ওয়াল ব্যুরো: সানাইয়ের সুর মুহূর্তেই বদলে গেল। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে করতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। উত্তরপ্রদেশের এই ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর পরিবারের আরও সাত জনের।

শুক্রবার সকালে উত্তরপ্রদেশের সম্ভল জেলার জেওনাই গ্রামে দুর্ঘটনাটি হয়। একটি মাহিন্দ্রা বোলেরো করে বর-সহ ১০ জন বিয়েতে যাচ্ছিলেন। সকাল ৬টা নাগাদ বেরিয়েছিলেন গোবিন্দপুর গ্রাম থেকে। সীরতৌল গ্রামে অপেক্ষা করছিলেন কনে। কিন্তু পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বরের গাড়ি। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে গেলে তিনজনের সেখানে মৃত্যু হয়।

পুলিশ জানাচ্ছে, নিহতদের মধ্যে রয়েছেন বর সুরজ (২৪), তাঁর বৌদি আশা (২৬), আশা-র দুই বছরের কন্যা ঐশ্বর্যা, বর সুরজের আত্মীয়া ও এক কিশোর, নাম বিষ্ণু (৬)। বাকি তিন জনের পরিচয় এখনও জানা যায়নি, তবে মনে করা হচ্ছে, ওই তিনজনের একজন তাঁদের কাকিমা এবং বাকি দুই কাকিমার অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে।

দুর্ঘটনার সময়ে বোলেরোতে ছিলেন মোট ১০ জন যাত্রী। সম্ভলের কাছে গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দেওয়ালে। পিষে যান অনেকে। ছিন্নভিন্ন হয়ে যায় দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও একটি গাড়িতে অতিরিক্ত যাত্রী দুর্ঘটনাক পিছনে অন্যতম কারণ হতে পারে।

এক শিশু ও বর-সহ মৃত আট

ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার অনুকৃতি শর্মা। তিনি জানান, খবর পেয়েই পুলিশ ও চিকিৎসকদের তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। জেওনাই কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে পাঁচ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর তোলা ভিডিওতে দেখা গিয়েছে রক্তে ভেসে যাচ্ছে রাস্তাঘাট আর আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই গ্রামেই। গোটা ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। গাড়ির গতি, ব্রেক ফেল বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।


```