দু’বছর আগে ৪০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই উড়ালপুলটি। উদ্দেশ্য ছিল ময়দা মিল ও প্রভাত পেট্রল পাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করা।

সাপের মতো দেখতে ফ্লাইওভার
শেষ আপডেট: 5 July 2025 10:34
দ্য ওয়াল ব্যুরো: ভোপালের আইশবাগ ব্রিজের ৯০ ডিগ্রি বাঁক নিয়ে সমালোচনা থামার আগেই ফের বিতর্কে আর এক উড়ালপুল। সুভাষ নগর রেলওয়ে ওভার ব্রিজ (ROB),যা দেখতে অনেকটাই সাপের মতো বাকা, মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে ঘটেছে দু’টো দুর্ঘটনা। যার ফলে শিরোনামে উঠে এসেছে এটি এবং, এই ব্রিজের ডিজাইন ও সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দু’বছর আগে ৪০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই উড়ালপুলটি। উদ্দেশ্য ছিল ময়দা মিল ও প্রভাত পেট্রল পাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করা। ভোপাল স্টেশনের দিকে যাওয়া যাত্রীদের পথও সহজ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে, অতিসংকীর্ণ ও ঘুরপথে হওয়ায় আদতে এখন অনেকেই এড়িয়ে যাচ্ছেন এবং হয়ে উঠেছে বিপদের কারণ।
কী ঘটেছে?
প্রথম দুর্ঘটনায়, একটি গাড়ি বাঁক নিতে গিয়ে বিভ্রান্ত হয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। আরেকটি ঘটনায়, একটি স্কুল ভ্যান একই ডিভাইডারে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হয়। যদিও প্রাণহানির কোনও খবর নেই, তবে বারবার দুর্ঘটনা ঘটায় সেতুর নকশা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সেতুর মূল সমস্যাগুলি কী কী?
বিশেষজ্ঞ কী বলছেন?
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়র প্রখর পাগারিয়া জানাচ্ছেন, এই ধরনের সাপের মতো ডিজাইন বিপজ্জনক। জায়গার অভাব থাকলে হয়তো ভাবা যেতে পারে, তবে তাতেও নিখুঁত পরিকল্পনা না থাকলে সেটা মারাত্মক হয়ে উঠতে পারে। বিশেষ করে রাতের বেলা চালকদের জন্য চারটি ধারাবাহিক বাঁক খুবই ঝুঁকিপূর্ণ বলেও তিনি সতর্ক করেছেন।
ব্রিজ তৈরি করে যান চলাচলের সুবিধা করার বদলে বিপদ বাড়লে, তা অবশ্যই প্রশাসনের গাফিলতির প্রমাণ। দুর্ঘটনার পর নয়, আগেভাগে সতর্কতা নিলেই হয়তো রক্ষা করা যেত বহু প্রাণ। এখন দেখার, এই ঘটনার পর সরকার ও পুরসভা কতটা তৎপর হয় ডিজাইনে বদল আনতে।