Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এমন বাঁধ বানাব যেখানে দেশের মানুষ প্রস্রাব করবে, জল ছাড়লেই সুনামি! বিলাবলকে নিয়ে রগড় মিঠুনের

মিঠুনের কথায়, “এভাবে কথা বলতে থাকলে যদি আমাদের মাথা গরম হয়ে যায়, তবে একের পর এক ব্রহ্মোস মিসাইল ছোড়া হবে।”

এমন বাঁধ বানাব যেখানে দেশের মানুষ প্রস্রাব করবে, জল ছাড়লেই সুনামি! বিলাবলকে নিয়ে রগড় মিঠুনের

মিঠুন চক্রবর্তী ও বিলাবল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 August 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: সিন্ধু জলবণ্টন (Indus Water Treaty) চুক্তি নিয়ে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বেনজির ভুট্টোর পুত্র বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto)। সোমবার সে দেশের সিন্ধু প্রদেশে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দেন তিনি। বিলাবলের এহেন মন্তব্যের জবাবে সরাসরি হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, “এভাবে কথা বলতে থাকলে যদি আমাদের মাথা গরম হয়ে যায়, তবে একের পর এক ব্রহ্মোস মিসাইল ছোড়া হবে।”

শুধু মিসাইল নয়, চটুল ভঙ্গিতে অভিনেতা তথা বিজেপি নেতা আরও বলেন, “আমরা এমন একখানা বাঁধ বানাব, যেখানে দেশের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধের জল ছেড়ে দিলে সুনামি তৈরি হবে।” তবে মিঠুনের দাবি, এই মন্তব্য পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশে নয়— “সবই বলেছি শুধু বিলাবল ভুট্টোর জন্য।”

রবিবারই আমেরিকা থেকে ১০টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। বলেছিলেন, ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’’

তারপরই ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিলাবল বলেন, “যুদ্ধে মোদীকে মোকাবিলা করার ক্ষমতা পাকিস্তানিদের রয়েছে। ভারতের সঙ্গে আর এক দফা চুক্তি হলে পাকিস্তান সিন্ধু এবং তার পাঁচটি উপনদীরই দখল নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগেও অবশ্য একাধিক বার সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিলাবল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। সিন্ধু এবং তার পাঁচ উপনদীর জল কী ভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে বণ্টিত হবে, এই চুক্তির শর্ত তা স্থির করে। সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগা— এই তিন নদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত। ভারত চুক্তির শর্ত না-মানলে শুখা মরসুমে পাকিস্তানে জলের সঙ্কট তৈরি হতে পারে।


```