Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গরম লোহা দিয়ে ছ্যাঁকা, খাওয়ানো হয় প্রস্রাব! কালা জাদুর সন্দেহে বৃদ্ধাকে পেটাল গ্রামবাসীরা

প্রতিবেশীরা সন্দেহ করেন যে, বৃদ্ধা নিজের বাড়িতে বসেই কালা জাদু করছেন।

গরম লোহা দিয়ে ছ্যাঁকা, খাওয়ানো হয় প্রস্রাব! কালা জাদুর সন্দেহে বৃদ্ধাকে পেটাল গ্রামবাসীরা

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 18 January 2025 18:46

দ্য ওয়াল ব্যুরো: কালা জাদু করেছেন। সেই সন্দেহে ৭৭ বছর বয়সি এক বৃদ্ধাকে গরম লোহার রড দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। এমনকি তাঁকে প্রস্রাব খেতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ। মহারাষ্ট্রের অমরাবতী জেলার ঘটনা। 

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত বছরের ৩০ ডিসেম্বর ঘটলেও নতুন বছরের শুরুতে দায়ের হয় অভিযোগ। জানা গেছে, ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা। প্রতিবেশীরা সন্দেহ করেন যে, বৃদ্ধা নিজের বাড়িতে বসেই কালা জাদু করছেন। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা ৭৭ বছর বয়সি মহিলাকে প্রথমে চড় ও লাঠি দিয়ে মারধর করতে শুধু করলেও পরে তার ভয়াবহতা আরও বাড়তে থাকে। 

অভিযোগ, এরপর বৃদ্ধার হাত ও পায়ে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। মারধরের পাশাপাশি বৃদ্ধাকে জোর করে প্রস্রাব পান এবং কুকুরের মল খেতে বাধ্য করা হয়েছিল। এখানেও শেষ হয়নি, জানা যায় শেষে গ্রামবাসীরা তাঁর গলায় জুতোর মালা পড়িয়ে ঘুরতে বাধ্য করেন। 

তবে প্রতিবেশীদের ভয়ে বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের করতে না পারলেও জানা গেছে জানুয়ারির প্রথম সপ্তাহে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বৃদ্ধার ছেলে এবং পুত্রবধূ। তাঁরা সে সময় বাড়িতে ছিলেন না। কাজের জন্য বাইরে ছিলেন তাঁরা। এরপর জানুয়ারির ৫ তারিখ বাড়ি ফিরে পুরো বিষয়টি জানতে পারলে অমরাবতীর জেলা কালেক্টর এবং পুলিশ সুপারের কাছে গিয়ে অভিযোগ জানান তাঁরা। দাবি জানান, দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার।

অমরাবতীর পুলিশ সুপার জানিয়েছেন, মহিলা জঙ্গলের ভিতরে একটি ছোট্ট ঘরে থাকতেন। ছেলে ও বউমা বেশিরভাগ সময় কর্মসূত্রে বাইরে থাকতেন। ইতিমধ্যে বৃদ্ধার সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, প্রতিবেশিরা সন্দেহের কারণে তাঁর উপর নারকীয় অত্যাচার চালিয়েছে।

পুলিশ সুপারের আশ্বাস, যদি দেখা যায় থানা অভিযোগ নিতে অস্বীকার করেছে তাহলে কোনওভাবেই ছাড়া হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ সবাইকে দ্রুত গ্রেফতার করা হবে। ইতিমধ্যে গ্রামে গিয়ে স্থানীয়দের থেকে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।

চলতি মাসের শুরুতেই থানে থেকে একজন স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ কালা জাদুর অভিশাপ থেকে তাঁর পরিবারকে বাঁচাতে একজন মহিলাকে একটি মৃতদেহ আনতে বলেছিলেন তিনি। এরপর ৮.৮৭ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন। যদিও পরে সেই ব্যক্তিকে আর বাঁচানো যায়নি। এরপি প্রতারণার অভিযোগ দায়ের করতেই গ্রেফতার করা হয়েছিল ধর্মগুরুকে।


```