Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মদ কেনার টাকা না দেওয়ায় অশান্তি চরমে, রাগের বশে বৃদ্ধা মায়ের গায়ে আগুন প্রৌঢ়ের, অবস্থা গুরুতর

পুলিশের অনুমান, ঘটনাটি ঘটেছে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে। 

মদ কেনার টাকা না দেওয়ায় অশান্তি চরমে, রাগের বশে বৃদ্ধা মায়ের গায়ে আগুন প্রৌঢ়ের, অবস্থা গুরুতর

ছবি - এআই

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 December 2025 20:22

দ্য ওয়াল ব্যুরো: মায়ের কাছে মদ কেনার টাকা চেয়েছিলেন। রাজি হননি বৃদ্ধা। রাগের মাথায় নিজের মাকেই আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলেন এক ব্যক্তি, এমনটাই অভিযোগ (alcohol money dispute crime)। তার জেরে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে প্রাণবাঁচানোর লড়াই চালাচ্ছেন ৬৫ বছরের এক বৃদ্ধা।

ওড়িশার ভদ্রক জেলা থেকে নৃশংস এই ঘটনার সামনে এসেছে (Odisha Incident )। বৃহস্পতিবার তিহিদি থানার পুলিশ এই খবর জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে ভদ্রকের (Bhadrak) গালাগান্ডা গ্রামে। অভিযুক্ত বছর ৪৫-এর দেবাশীষ নায়েককে স্থানীয়রা বহুদিন ধরেই মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হিসেবে চিনতেন। সেদিনের ওই ঘটনার পর তিনি সেখান থেকে পালিয়ে যান।

মদ কেনার টাকা চাওয়া - 'না' বলতেই হামলা, তারপর আগুন

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বুধবার দেবাশীষ তাঁর মা জ্যোৎস্নারাণী নায়েকের কাছে মদ কেনার জন্য টাকা দাবি করেন। বৃদ্ধা মা রাজি না হওয়ায় তিনি হঠাৎ আক্রমণ করে বসেন। মারধর শুরু করেন। মা মাটিতে লুটিয়ে পড়তেই তিনি পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন - স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে পুলিশ।

তিহিদি থানার ওসি সত্যব্রত গ্রহরাজ বলেন, “মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে তাকে পিছু ধাওয়া করে কিছুক্ষণ আটকে রাখা হয়।”

জীবন-মৃত্যুর লড়াই লড়ছেন বৃদ্ধা

দগ্ধ জ্যোৎস্নারাণী নায়েককে প্রথমে ভদ্রক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।

পুলিশের অনুমান, ঘটনাটি ঘটেছে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে। প্রতিবেশী সুব্রত নায়েকের কথায়, “দেবাশীষ আর তাঁর মায়ের মধ্যে ঝগড়া-ঝাঁটি লেগেই থাকত। কিন্তু মদ কেনার টাকা না দিতেই সে মাকে পুড়িয়ে দেবে, এটা কল্পনাও করিনি।”

পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


```