Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালিতে অপহৃত তিন ভারতীয়র মধ্যে একজন ওড়িশার বাসিন্দা, বাকি দুজনের পরিচয় নিয়ে ধোঁয়াশা

সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM)। মালি জুড়ে বহু সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত এই সংগঠন।

মালিতে অপহৃত তিন ভারতীয়র মধ্যে একজন ওড়িশার বাসিন্দা, বাকি দুজনের পরিচয় নিয়ে ধোঁয়াশা

ওড়িশার বাসিন্দা ভেঙ্কটরমণ

শেষ আপডেট: 5 July 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: মালিতে (Mali) কর্মরত তিন ভারতীয় নাগরিককে (Three Indians) অপহরণ করেছে আল-কায়েদা (Al-Qaeda) ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী! এই খবর প্রকাশ্যে আসা মাত্রই নড়েচড়ে বসেছে ভারত সরকার। তাদের ফিরিয়ে আনার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে সে দেশের প্রশাসনকে। কিন্তু এই তিনজন কারা, সে ব্যাপারে এতদিনে সেভাবে কোনও তথ্য মেলেনি। এবার তা জানা গেল।

মালির পশ্চিমাংশে কায়েস (Kayes) অঞ্চলের ডায়মন্ড সিমেন্ট কারখানায় মঙ্গলবার (১ জুলাই) রাতে হামলা চালায় একদল জঙ্গি। স্থানীয় সূত্রে খবর, সেই হামলার সময় তিন ভারতীয় কর্মীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকবাজরা। এরপর থেকেই তাঁদের আর কোনও খোঁজ মেলেনি। দুজনের পরিচয় সম্পর্কে এখনও জানা না গেলেও বাকি একজনের পরিচিতি প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর, ওই যুবক ওড়িশার (Odisha) বাসিন্দা ভেঙ্কটরমণ। উনি মুম্বইয়ের এক বেসরকারি সংস্থা ব্লু-স্টারে কাজ করতেন। সংস্থাই তাঁকে মালির ডায়মন্ড সিমেন্ট কারখানায় পাঠিয়েছিল। বিগত ৬ মাস ধরে তিনি মালিতে কাজ করছিলেন। ইতিমধ্যেই তার পরিবার পুলিশকে জানিয়েছে, শেষবার ভেঙ্কটরমণের সঙ্গে তাঁদের কথা হয়েছিল ৩০ জুন। পরে ৪ জুলাই তাঁদের ব্লু-স্টার কর্তৃপক্ষ ফোনে জানায়, ভেঙ্কটকে পুলিশ গ্রেফতার করেছে তবে চিন্তার কিছু নেই! তবে পরে প্রতিবেশীদের থেকে আসল বিষয়টি জানেন তাঁরা।

সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM)। মালি জুড়ে বহু সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত এই সংগঠন। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। এক সরকারি বিবৃতিতে তারা জানিয়েছে, “এই বর্বরোচিত হামলা ও অপহরণের ঘটনা নিন্দাজনক। ভারত সরকার মালির প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে, যেন অপহৃত ভারতীয়দের দ্রুত ও নিরাপদ মুক্তি নিশ্চিত করা হয়।”

মালির বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। অপহৃতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রক। জানানো হয়েছে, “পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সর্বস্তরে যোগাযোগ রেখে চেষ্টা চলছে যাতে দ্রুত ও নিরাপদে অপহৃতদের ফিরিয়ে আনা যায়।”


```