Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রেমে বাধা, বাবা-ভাইকে খুনের পর টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিল মেয়ে! হরিদ্বারে ধরল পুলিশ

১৫ বছরের কিশোরীর প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবার। তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাবা। 

প্রেমে বাধা, বাবা-ভাইকে খুনের পর টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিল মেয়ে! হরিদ্বারে ধরল পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 May 2024 22:54

দ্য ওয়াল ব্যুরো: ১৫ বছরের কিশোরীর প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবার। তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাবা। 

সম্পর্কে মেনে না নেওয়ায় চলতি বছরের গত ১৫ মার্চ বাবাকে খুন করার অভিযোগ উঠেছিল মেয়ে ও তার প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনাটি দেখে ফেলায় নিজের ভাইকেও খুন করতে দ্বিধা করেনি মেয়েটি। অবশেষে ফেরার সেই 'খুনী' মেয়েকে বৃহস্পতিবার হরিদ্বার থেকে গ্রেফতার করল পুলিশ। 

হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার প্রমেন্দ্র ডোভাল বলেছেন, মেয়েটিকে হরিদ্বার থেকে আমরা গ্রেফতার করেছি। কিশোরীর প্রেমিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মেয়েটিকে মধ্যপ্রদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।"

১৫ বছরের ওই কিশোরীর বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে। গত ১৫ মার্চ মেয়েটি প্রেমিককে সঙ্গে নিয়ে তার বাবা ও ভাইকে খুন করে বলে অভিযোগ। 

পুলিশের দাবি জেরায় মেয়েটি জানিয়েছে, প্রেমিকের পরিকল্পনা মতোই সে নিজের বাবাকে খুন করে। ভাই চলে আসায় তখন তাকেও খুন করা হয়। খুনের পর বাবা ও ভাইয়ের দেহ পিস পিস করে কেটে ফ্রিজে ভরে রেখে পালিয়েছিল তারা। তখন থেকেই পলাতক ছিল দু'জনে। মেয়েটির প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে দুই রাজ্যের পুলিশ।


```