Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েমেনে কেরলের নার্সের ফাঁসির সাজা! মেয়েকে বাঁচাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মা

কেরলের নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে ইয়েমেনের সুপ্রিম কোর্ট। আর মেয়েকে বাঁচাতে পশ্চিম এশিয়ার ওই দেশে যেতে চান তাঁর মা। ইয়েমেন যাওয়ার আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 

ইয়েমেনে কেরলের নার্সের ফাঁসির সাজা! মেয়েকে বাঁচাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মা

শেষ আপডেট: 17 November 2023 20:31

দ্য ওয়াল ব্যুরো: আদতে কেরলের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন ইয়েমেনে। সেখানেই সম্প্রতি পেশায় নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। আর মেয়েকে বাঁচাতে পশ্চিম এশিয়ার ওই দেশে যেতে চান তাঁর মা। ইয়েমেন যাওয়ার আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 

২০১১ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানায় নার্স হিসাবে কাজ করতেন নিমিশা। অভিযোগ, তালাল আবদো মাহদি নামের এক প্রৌঢ়কে দেখভালের সময় তাঁকে খুন করেছেন নিমিশা এবং তাঁর সঙ্গী ইয়েমেনের নাগরিক হানান। শুধু তাই নয়, প্রথমে ইনজেকশন দিয়ে খুন এবং পরে দেহটি একটি জলের ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। নিমিশা অবশ্য পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে জানিয়েছিলেন, নিহত ব্যক্তি তাঁর পাসপোর্ট আটকে রেখেছিলেন। তাই ওই ব্যক্তিকে ওষুধ দিয়ে অচেতন করে পাসপোর্টটি উদ্ধার করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ওষুধের মাত্রা বেশি হওয়ায় প্রাণ হারান বছর ৫৬-র ওই প্রৌঢ়।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে গ্রেফতার হন নিমিশা এবং তাঁর সঙ্গী। তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত। আর তাঁর সঙ্গীকে দেওয়া হয় যাবজ্জীবন সাজা। সম্প্রতি মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিমিশা। গত ১৩ নভেম্বর তাঁর আর্জি খারিজ করে দেয় সেদেশের শীর্ষ আদালত। আপাতত ওই নার্সের প্রাণভিক্ষার বিষয়টি ইয়েমেনের প্রেসিডেন্টের কাছে বিচারাধীন রয়েছে। 

এই পরিস্থিতিতে কীটনৈতিক স্তরে ভারত যাতে ইয়েমেনের সঙ্গে কথা বলে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিমিশার মা। তিনি আদালতে জানান, তাঁর মেয়ের আট বছরের একটি সন্তান রয়েছে। তাই সব দিক বিবেচনা করেই তাঁকে যেন সেই দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সংশ্লিষ্ট মামলাটিতে কেন্দ্রকে দ্রুত নিজেদের অবস্থান জানাতে বলেছে দিল্লি হাইকোর্ট। 


```