Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইউজিসি নেট জুনের ফল প্রকাশিত হল, কোথায় দেখতে পাবেন রেজাল্ট

বৃহস্পতিবার বিষয় এবং ক্যাটেগরি অনুযায়ী এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ইউজিসি নেট ২০২৪-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। 

ইউজিসি নেট জুনের ফল প্রকাশিত হল, কোথায় দেখতে পাবেন রেজাল্ট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 October 2024 21:30

দ্য ওয়াল ব্যুরো: ইউজিসি নেট ২০২৪ সালের জুনের পরীক্ষার ফল ঘোষণা করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বৃহস্পতিবার বিষয় এবং ক্যাটেগরি অনুযায়ী এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ইউজিসি নেট ২০২৪-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। 

ugcnet.nta.ac.in. - এই লিঙ্কে ক্লিক করে পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সকলেরই মনে আছে, চলতি বছর এই নিট নিয়ে দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছে দেশ। সেই বিতর্কের মাঝেই ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল। দেশজুড়ে কমপক্ষে ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। 

চলতি বছর ইউজিসি নেটের রেজিস্টার করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২১ হাজার ২২৫ জন। তার মধ্যে, পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ৮৪ হাজার ২২৪ জন।  ৪ হাজার ৯৭০ জন জেআরএফের জন্য উত্তীর্ণ হয়েছেন। আর ৫৩ হাজার ৬৯৪ জন অ্যাসিসটেন্ট প্রফেসরের জন্য উত্তীর্ণ হয়েছেন। পিএইচডির জন্য উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৭০ জন।  

পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের আগে গত ১২ অক্টোবর উত্তরপত্র প্রকাশিত হয়েছিল। তারও আগে সেপ্টেম্বর মাসে প্রভিশনাল অ্যানসার কী প্রকাশ করা হয়। কোনও উত্তর নিয়ে আপত্তি থাকলে, তা জানানোর শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। সব নিয়ম মেনে সব শেষে ফলপ্রকাশ করা হল। 


```