Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ছোটদের খেলার মধ্যে ঝামেলা, শিশুর গালে চড় অন্য এক মায়ের! ভিডিও করতে গিয়ে প্রহৃত প্রতিবেশীও

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ছোটদের খেলার মধ্যে ঝামেলা, শিশুর গালে চড় অন্য এক মায়ের! ভিডিও করতে গিয়ে প্রহৃত প্রতিবেশীও

অভিযুক্ত মহিলা

শেষ আপডেট: 18 December 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো: ফের নয়ডার হাউজিং কমপ্লেক্সে ধুন্ধুমার! মাস পেরোতে না পেরতেই ফের মারধরের অভিযোগ উঠল আবাসনের এক মহিলার বিরুদ্ধে। জানা গেছে, খেলতে গিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া বেঁধে যায়। দু’জনের মধ্যে যখন কথা কাটাকাটি তুঙ্গে তখনই ওই মহিলা ৬ বছরের একটি শিশুর গালে সপাটে চড় কষিয়ে দেন বলে অভিযোগ। সজোরে থাপ্পড় খেয়ে তার গালে একটি ক্ষত দেখা দেয়।

জানা গেছে, মারপিট করার সময় মাকে ডেকে এনেছিল এক শিশু। ছেলের কাছে ঝামেলার বিষয় শুনে মহিলা তাঁর মেজাজ হারান এবং কষিয়ে শিশুটিকে থাপ্পড় মারেন। পরে উপস্থিত এক মহিলা পুরো ঘটনার ভিডিও করতে গেলে রেকর্ডিং চলাকালীন তাঁকেও চড় মারেন অভিযুক্ত মহিলা। 

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, "আমি যেখানেই তাকে একা পাব, চড় মারব।" একজন মহিলা তাঁর ফোনে পুরো বিষয়টি রেকর্ড করেন এবং জানতে চান কেন তিনি শিশুটিকে মারলেন? এরপর আরও ক্ষেপে যান তিনি। মোবাইলের ক্যামেরা অন দেখে ওই মহিলাকেই চড় মারেন তিনি। ঘটনার জেরে মহিলার ফোন হাত থেকে ছিটকে যায়।

থাপ্পড় খাওয়া শিশুটির বাবা মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, গৌড় সিটি ২-এ ঘটনাটি ঘটেছে৷ দুটি শিশুর মধ্যে ঝগড়া শুরু হলে পরে তা মায়েদের মধ্যে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে অভিযোগ দায়ের করে মামলা শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মাস খানেক আগেই নয়ডার এক আবাসনে কুকুর নিয়ে ঝগড়ার ঘটনা সামনে আসে। বৃদ্ধ দম্পতিকে চড় মারার অভিজগ উঠেছিল আবাসনের দুই মহিলার বিরুদ্ধে। কারণ কুকুরটিকে না বেঁধেই দম্পতি হাঁটতে বেরিয়েছিলেন। তার খেসারত দিতে হয় তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঠিক তার এক মাস কাটতে না কাটতেই চড় মারার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে।


```