Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

'কেউ মরে গেছে কি?' নয়ডায় ফুটপাতে শ্রমিকদের ধাক্কা মেরে প্রশ্ন করলেন ল্যাম্বরগিনি চালক

ফুটপাতে উঠে দুই পথচারী শ্রমিককে ধাক্কা মারল (Hit and Run) ল্যাম্বরগিনি।  হতবাক প্রত্যক্ষদর্শীরা যখন চালকের জবাবদিহি চান, তখন তাঁর নির্লিপ্ত প্রতিক্রিয়ায় আরও ক্ষোভ ছড়াল।

'কেউ মরে গেছে কি?' নয়ডায় ফুটপাতে শ্রমিকদের ধাক্কা মেরে প্রশ্ন করলেন ল্যাম্বরগিনি চালক

শেষ আপডেট: 30 March 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: ফুটপাতে উঠে দুই পথচারী শ্রমিককে ধাক্কা মারল (Hit and Run) ল্যাম্বরগিনি।  হতবাক প্রত্যক্ষদর্শীরা যখন চালকের জবাবদিহি চান, তখন তাঁর নির্লিপ্ত প্রতিক্রিয়ায় আরও ক্ষোভ ছড়াল। রবিবার সন্ধ্যায় নয়ডার (Noida) সেক্টর ৯৪-এর ঘটনায় অভিযুক্ত চালক পাল্টা রাগ দেখিয়ে প্রশ্ন করেন, 'কেউ কি মরে গেছে?'

বিলাসবহুল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে এবং রাস্তায় উল্টো মুখে ঘুরে যায়। এর পর এক প্রত্যক্ষদর্শী ঘটনাটির ভিডিও করেন। তাতে দেখা যায়, ওই এলাকায় নির্মাণকাজের শ্রমিকরা দ্রুত গাড়িটির দিকে ছুটে আসছেন। 

তাঁদের কেউ একজন চালককে জিজ্ঞাসা করেন, 'খুব স্টান্ট শিখে এসেছেন নাকি?' এবং জানান, ওই এলাকায় আগেও দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তবে চালকের জবাব ছিল আরও অবাক করার মতো— 'কেউ কি মরে গেছে এখানে?'

পুলিশ জানিয়েছে, আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁরা এখন বিপন্মুক্ত। দুর্ঘটনার পর চালক গাড়ি থেকে নেমে আসেন এবং অভিযোগকারীদের সামনে যুক্তি দেওয়ার চেষ্টা করেন— 'আমি তো আস্তে অ্যাক্সেলারেটর চেপেছিলাম।' উত্তরে এক পথচারী বলেন, 'ওটা আদৌ কি আস্তে ছিল?' পুলিশ চালককে আটক করেছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে চালকের নির্লিপ্ত প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।


```