Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'কেউ বাঁচাতে আসেনি, সবাই শুধু দেখছিল,' অ্যাঞ্জেলের মৃত্যুর বিচার চেয়ে পথে চাকমা সম্প্রদায়

গত ২৬ ডিসেম্বর অ্যাঞ্জেলের মৃত্যু হয়। পরিবারের দাবি, পুরো ঘটনার সূত্রপাত বর্ণবিদ্বেষ থেকে, কিন্তু পুলিশ প্রথমে এফআইআর নিতেই রাজি ছিল না। 

'কেউ বাঁচাতে আসেনি, সবাই শুধু দেখছিল,' অ্যাঞ্জেলের মৃত্যুর বিচার চেয়ে পথে চাকমা সম্প্রদায়

চাকমা সম্প্রদায়ের বিক্ষোভ

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 December 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে খুন হওয়া ত্রিপুরার এমবিএ পড়ুয়া অ্যাঞ্জেল চাকমার মৃত্যুকে (Anjel Chakma case) ঘিরে ক্ষোভ বাড়ছে (Tripura student murder)। পরিবার ও চাকমা সম্প্রদায়ের সংগঠন স্পষ্ট অভিযোগ তুলেছে, এটি নিছক ঝগড়া বা ‘মজার ছলে’ মন্তব্য নয়, বরং বর্ণবৈষম্য। কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশ বলেছে, ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।

অ্যাঞ্জেল চাকমা এবং তাঁর ভাই মাইকেল চাকমা ৯ ডিসেম্বর দেরাদুনের (Uttarakhand incident) বাজারে গেলে কিছু স্থানীয় যুবক তাঁদের উদ্দেশে ‘চাইনিজ’ বা ‘চাইনিজ মোমো’ বলে কটূক্তি করে। তাঁদের কাকা মোমেন চাকমা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, "মন্তব্যকারীরা নেশাগ্রস্ত ছিল। মাইকেল প্রতিবাদ করতেই ঝামেলা শুরু হয়। মাইকেলকে মারধর করে, অ্যাঞ্জেল তাঁকে বাঁচাতে গেলে হামলাকারীরা ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। অ্যাঞ্জেলের গলা ও পেটে আঘাত করা হয়।"

১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অ্যাঞ্জেল (Anjel Chakma case)। গত ২৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, পুরো ঘটনার সূত্রপাত বর্ণবিদ্বেষ থেকে, কিন্তু পুলিশ প্রথমে এফআইআর নিতেই রাজি ছিল না। অ্যাঞ্জেলের বাবা তরুণ চাকমা, পেশায় বিএসএফ জওয়ান অভিযোগ করেন, পুলিশ ৪৮ ঘণ্টা পরও তাঁদের অভিযোগ নেয়নি। পরে চাকমা স্টুডেন্টস ইউনিয়নের চাপেই এফআইআর নথিভুক্ত হয়।

চাকমা স্টুডেন্টস ইউনিয়নের (Chakma community protest) অভিযোগ, পুলিশ প্রথম থেকেই ঘটনাটিকে হালকাভাবে দেখেছে, তদন্তেও গাফিলতি করেছে। এই সংগঠনের প্রতিনিধিত্ব করা বিপুল চাকমাও দাবি করেছেন, পুলিশ শুরুতে সহযোগিতা করেনি এবং তাঁদের হয়রান করা হয়েছে।

এদিকে, দেরাদুনের সিনিয়র এসপি অজয় সিং প্রথমে বলেন, অভিযুক্তদের মন্তব্যগুলি 'রেসিস্ট' হিসেবে চিহ্নিত করার মতো নয়, বরং 'মজার ছলে' বলা হয়েছিল। এরপরই ক্ষোভ আরও বাড়ে। পরে তিনি জানান, নতুন করে অভিযোগ উঠেছে, তাই সেই দিকটিও তদন্ত করা হবে। ‘চাইনিজ’ শব্দ ব্যবহার সত্যিই হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।

ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একজন এখনও পলাতক। পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করেছে। এদিকে, অ্যাঞ্জেলের মৃত্যুতে (Anjel Chakma case) রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বেড়েছে এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তারা প্রধানমন্ত্রী মোদীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে।

২৪ বছরের অ্যাঞ্জেল চাকমা শেষ মুহূর্ত পর্যন্ত বলেছিলেন, তিনি ভারতীয়ই, তবুও তাঁকে পরিচয়ের ভিত্তিতে অপমান করা হয়েছে। তাঁর মৃত্যু উত্তরাখণ্ডে বর্ণবিদ্বেষের প্রশ্নটিকে আরও তীব্র করেছে। মৃতের পরিবার দ্রুত অ্যাঞ্জেলের মৃত্যুর বিচার দাবি করেছে। 


```