
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট
শেষ আপডেট: 21 March 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: ২৪ এবং ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক (Bank Strike) দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না। এক থেকে দু'মাসের জন্য ধর্মঘট স্থগিত (Bank Strike Postponed) রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
ধর্মঘট সংক্রান্ত বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়। সেই আলোচনা সদর্থক হওয়াতেই ধর্মঘট প্রত্যাহার করা হল।
ব্যাঙ্ক কর্মীদের সংযুক্ত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল।
আগামী ২২ মার্চ চতুর্থ শনিবার, ২৩ মার্চ রবিবার। এবং ২৪ ও ২৫ মার্চ সোম ও মঙ্গলবার। ফলে টানা চারদিন বন্ধ থাকলে হয়রানি পোহাতে হত গ্রাহকদের।
ইউএফবিইউ জানিয়েছিল, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে মীমাংসা আলোচনা ব্যর্থ হওয়ায় তারা ধর্মঘটের পথেই অটল থাকছে। সংগঠনের মূল দাবিগুলি মেনে নেওয়ার ব্যাপারে অস্বীকৃত হওয়ায় ধর্মঘটের দিন বদল হচ্ছে না।
তবে আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয় ইউএফবিইউ। ইউএফবিইউ হচ্ছে ৯টি ব্যাঙ্ক সংগঠনের যৌথ মঞ্চ। আজ তাদের আলোচনা সদর্থক হওয়াতেই ধর্মঘট প্রত্যাহার করা হল।