এখন দেখার কেন্দ্রের এই উদ্যোগে রাজ্যগুলির সাড়া এবং কৃষকদের প্রতিক্রিয়া কী হয়।

ফাইল ছবি।
শেষ আপডেট: 28 June 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: চাষিদের জন্য দুঃসংবাদ। চাষে ব্যবহৃত জল এবার আর বিনামূল্যে পাওয়া যাবে না (No More Free water)। কেন্দ্রীয় সরকার (Central Government) ঠিক করেছে, চাষের জন্য নির্ধারিত জল সরবরাহে দাম ধার্য করা হবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জল অপচয় রোধ এবং চাষাবাদে জলের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য। আপাতত ২০টি রাজ্যে পাইলট প্রকল্পের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।
তবে কেন্দ্র চাইলেই এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারবে না। যেহেতু সংবিধান অনুযায়ী কৃষি রাজ্যের বিষয়, তাই কেন্দ্র এই প্রস্তাব পাঠিয়ে রাজ্যগুলির মতামত চেয়েছে। প্রতিটি রাজ্য তাদের কৃষকদের থেকে কী পরিমাণ অর্থ আদায় করবে, তা নিজেরাই ঠিক করবে। কেন্দ্র এই প্রকল্পে ১১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে সাহায্য করবে।
এখন দেখার কেন্দ্রের এই উদ্যোগে রাজ্যগুলির সাড়া এবং কৃষকদের প্রতিক্রিয়া কী হয়। তার ওপরই নির্ভর করছে কেন্দ্রের এই উদ্যোগ আদৌ কার্যকারী হবে কিনা।
কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সি আর পাতিল জানিয়েছেন, চাষের কাজে দেশের ৮৩% জল ব্যবহার হয়। তবে এর বড় অংশ অপচয় হয়। তাই জল অপচয় রোধেই এই পদক্ষেপ।
মন্ত্রীর ব্যাখ্যা, শিল্পকারখানার ক্ষেত্রে কিন্তু ফ্রি জল মেলে না, সংস্থাগুলি সেই জয় ক্রয় করে। তাহলে চাষের ক্ষেত্রেই বা একই নিয়ম প্রযোজ্য হবে না কেন?
এদিকে, পাকিস্তানে সিন্ধু নদের জল সরবরাহ বন্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকার আগের সিদ্ধান্তে অটল রয়েছে। টুলবুল এবং কিষাণগঙ্গা প্রকল্পের মতো একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে তিস্তা নদীর জল বণ্টন নিয়ে নতুন কোনও আলোচনা হয়নি।