Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিল্লিতে ১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রল নয়, হুলিয়া জারি বিজেপি সরকারের

দিল্লির ভয়াবহ দূষণ নিয়ন্ত্রণে এদিন বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেন মন্ত্রী।

দিল্লিতে ১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রল নয়, হুলিয়া জারি বিজেপি সরকারের

পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা

শেষ আপডেট: 1 March 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নতুন নির্বাচিত সরকারের। পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা শনিবার ঘোষণা করলেন, ১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রল পাম্পে তেল ভরতে দেওয়া হবে না। আগামী ৩১ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা চালু হতে চলেছে দিল্লিতে।

দিল্লির ভয়াবহ দূষণ নিয়ন্ত্রণে এদিন বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেন মন্ত্রী। সিরসা বলেন, বিজেপি সরকার গাড়ির ধোঁয়া দূষণ ও পরিবেশ দূষণ ঠেকাতে কঠোর ভূমিকা নেবে। এর মধ্যে পুরনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, আবশ্যিক ধোঁয়া-নিরোধী ব্যবস্থা গ্রহণ এবং বৈদ্যুতিক গাড়িতে শহরকে মুড়ে ফেলার কার্যক্রম নেওয়া হয়েছে। সিরসা বলেন, কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রককে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে। আমরা পেট্রল পাম্পগুলিতে এমন যন্ত্র প্রয়োগ করব, যাতে তা দিয়ে ১৫ বছরের পুরনো গাড়িকে চিহ্নিত করা সহজ হবে। সেই গাড়িগুলিকে পাম্পে তেল ভরতে দেওয়া হবে না।

গাড়ির ধোঁয়া দূষণ ছাড়াও দিল্লির সমস্ত বহুতল বাড়ি, হোটেল এবং বাণিজ্যিক কমপ্লেক্সগুলিকে ধোঁয়ারোধী ব্যবস্থা নিতে হবে বলে জানান মন্ত্রী। তিনি জানান, রাজধানী শহরে অনেক বড় হোটেল, অফিসবাড়ি, বিমানবন্দর এবং বিশাল নির্মাণ ক্ষেত্র রয়েছে। আমরা সকলের জন্য দ্রুত ধোঁয়ারোধী ব্যবস্থা অবলম্বনের বাধ্যবাধকতা আনছি। একইভাবে সমস্ত উঁচু উচু বহুতল, কমার্শিয়াল কমপ্লেক্সেও একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দিল্লির ৯০ শতাংশ সিএনজি সরকারি বাসকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বদলে বাতিল করে দেওয়া হবে। সে জায়গায় নিয়ে আসা হবে বৈদ্যুতিক গাড়ি।

দিল্লির পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিশ্চল সিংহানিয়া জ্বালানি বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই ১৫ বছরের বেশি পুরনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সেগুলি দিল্লিতে চলতে পারে না। সিরসা আরও বলেন, দিল্লি সরকার কেন্দ্রের কাছে অনুরোধ জানাবে কৃত্রিম মেঘসৃষ্টি ও বৃষ্টির নীতি প্রয়োগ করার বিষয়ে। যখনই রাজধানীর দূষণ মাত্রা বাড়বে এটা যেন করা হয়।


```