Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদীকে এবার বাজপেয়ীজি বলে ফের ফাউল করলেন নীতীশ, তেজস্বীর দাবি, মুখ্যমন্ত্রী অসুস্থ

মঞ্চে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। আচমকাই সভার তাল কাটল মুখ্যমন্ত্রীর মুখো অটল বিহারী বাজপেয়ীর ( Atal Behari Bajpai) নাম শুনে।

মোদীকে এবার বাজপেয়ীজি বলে ফের ফাউল করলেন নীতীশ, তেজস্বীর দাবি, মুখ্যমন্ত্রী অসুস্থ

নীতীশ কুমার ও নরেন্দ্র মোদী

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 30 May 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: মঞ্চে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। আচমকাই সভার তাল কাটল মুখ্যমন্ত্রীর মুখো অটল বিহারী বাজপেয়ীর ( Atal Behari Bajpai) নাম শুনে। মুখ্যমন্ত্রী নীতীশ বলছেন, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিহারের জন্য অনেক করেছেন। এই রাজ্যকে উজার করে দিয়েছেন। আমাদের কোনও ক্ষোভ নেই।

মুখ্যমন্ত্রীর এমন কথায় অবাক হলেও কোনও মন্তব্য করেননি মোদী। কিন্তু মঞ্চে, মঞ্চের নীচে জল্পনা শুরু হতে নীতীশ ভুল বুঝতে পেরে পরিস্থিতি সামলে নেন। জনতার উদ্দশে বলেন, আপনারা সবাই উঠে দাড়ান। প্রধানমন্ত্রীকে প্রণাম করুন।  তারপর দীর্ঘ ভাষণে মোদীর ভূয়সী প্রশংসা করেন বিহারের মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিহারে  রোহতসের সভায় নীতীশের এমন ভাষণ ঘিরে ফের তাঁর শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠে গেল। এর আগে প্রকাশ্য মঞ্চে মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।।কখনও আবার মোদীর হাত ধরে টানাটানিও করেছেন।তিনি।

যথারীতি বিরোধীরা ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বিধানসভার বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী শারীরিক ও মানসিক ভাবে সুস্থ নন। তাঁর উচিত সরে যাওয়া।

নীতীশের একের পর এক অস্বাভাবিক আচরণে তাঁর দল তো বটেই, বিজেপিও অস্বস্তিতে পড়েছে্। গতমাসেই বিহার সফরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নীতীশের সঙ্গে বৈঠকের পর দাবি করেন, বর্তমান মুখ্যমন্ত্রীকে সামনে রেখেই বিধানসভার পরবর্তী নির্বাচনে লড়াই করবে এনডিএ এবং নীতীশই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী।


```