Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নির্মলাকে চামচে করে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি, পরীক্ষায় বসার আগে জানালেন শুভেচ্ছা

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজেটের খুঁটিনাটি আলোচনা করছিলেন নির্মলা। পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি। তখনই তিনি এক চামচ দই-চিনি অর্থমন্ত্রীর মুখে বাড়িয়ে দেন। জানান শুভেচ্ছা।

নির্মলাকে চামচে করে দই-চিনি খাওয়ালেন রাষ্ট্রপতি, পরীক্ষায় বসার আগে জানালেন শুভেচ্ছা

নির্মলা সীতারামন-দ্রৌপদী মুর্মু

শেষ আপডেট: 1 February 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা দিতে যাওয়ার আগে এক ছটাক চিনি দেওয়া দই খাওয়ায়াটাই বিধেয়। আর সনাতন ভারতের এই মঙ্গলবোধ আজ ধরা দিল সংসদে। টানা অষ্টমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিজের হাতে দই-চিনি খাওয়ালেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরীক্ষায় যাতে সসম্মানে উত্তীর্ণ হন নির্মলা, পাশাপাশি দেশের তামাম জনতাও যাতে কোনও আর্থিক জটিলতার সম্মুখীন না হন, দেখা না দেয় নতুন কোনও বিতর্ক—এই শুভ কামনাই যেন দ্রৌপদীর আচরণে ধরা দিল।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজেটের খুঁটিনাটি আলোচনা করছিলেন নির্মলা। পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি। তখনই তিনি এক চামচ দই-চিনি অর্থমন্ত্রীর মুখে বাড়িয়ে দেন। জানান শুভেচ্ছা।

প্রতিবারের মতো এবারও বিদূষী, শীলিত সাজে ধরা দিয়েছেন নির্মলা। সামনে বিহার নির্বাচন। তাই রাজনীতির অঙ্ক মাথায় রেখেই সম্ভবত ঐতিহ্যবাহী মধুবনী শাড়িতে ধরা দেন তিনি। ক্রিমরঙা শাড়ি। সোনালি সুতোর কাজ। লাল রঙের ব্লাউজ। হাতে প্রতিবারের মতো ট্যাব। লাল রঙের কেসে পোরা। এই ট্যাব দেখেই বাজেট বিবৃতি পেশ করবেন নির্মলা।

উল্লেখ্য, ব্রিটিশ জমানায় কেতাদুরস্ত সুটকেসে ফাইলপত্র এনে বাজেট পেশ করা হত। ১৮৬০ সালে ব্রিটিশ চ্যান্সেলার উইলিয়াম গ্ল্যাডস্টোন লাল রঙের লেদার সুটকেস হাতে পার্লামেন্টে প্রবেশ করতেন। সেখানেই ভরা থাকত সমস্ত ফাইল। সেই ফাইল দেখে তিনি বাজেট ঘোষণা করতেন।

এই ধারা এরপর দীর্ঘকাল অনুসৃত হয়। অরুণ জেটলি থেকে পীযুষ গোয়েল প্রত্যেকেই ব্রিটিশ জমানার ধারা মেনে এসেছেন। গোড়ায় নির্মলাও তাই অনুসরণ করতেন। ২০১৯ সাল থেকে তাতে ছেদ পড়ে। রাশভাতি সুটকেসের জায়গায় স্থান করে নেয় ডিজিটাল ইন্ডিয়ার প্রতীক ইলেকট্রনিক ট্যাবলেট। এবারও তার অন্যথা হল না।


```