Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

বিয়ের দু'মাস কাটেনি! দুদিনের মধ্যে আত্মঘাতী দম্পতি, বাড়ি থেকে ১০০০ কিমি দূরে দেহ উদ্ধার যুবকের

গত সপ্তাহে বেঙ্গালুরুর (Bengaluru) বাড়িতে আত্মঘাতী হন সুরজের স্ত্রী গণভী। ২৬ বছর বয়সী এই তরুণীর মৃত্যুর পরে তাঁর পরিবার অভিযোগ করে, সুরজ ও তাঁর পরিবার গণভীকে পণের জন্য মানসিক নির্যাতন করতেন।

বিয়ের দু'মাস কাটেনি! দুদিনের মধ্যে আত্মঘাতী দম্পতি, বাড়ি থেকে ১০০০ কিমি দূরে দেহ উদ্ধার যুবকের

বেঙ্গালুরুতে আত্মঘাতী দম্পতি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 December 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে এক হাজার কিলোমিটার দূরে, নাগপুরের একটি হোটেলে আত্মঘাতী এক যুবক। বেঙ্গালুরু থেকে গিয়ে মায়ের সঙ্গে  ওই হোটেলে উঠেছিলেন তিনি। দু'দিন আগে আত্মঘাতী হয়েছিলেন যুবকের স্ত্রীও। মাত্র দু'মাসের বিয়েতে নবদম্পতির এই করুণ পরিণতি (Newlywed Couple Dies By Suicide) মেনে নিতে পারছেন না পরিবারের কেউই।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুরজ শিবান্না (Suraj Shivanna)। শনিবার হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর মা-ও আত্মহত্যার চেষ্টা করেন, তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গত সপ্তাহে বেঙ্গালুরুর (Bengaluru) বাড়িতে আত্মঘাতী হন সুরজের স্ত্রী গণভী। ২৬ বছর বয়সী এই তরুণীর মৃত্যুর পরে তাঁর পরিবার অভিযোগ করে, সুরজ ও তাঁর পরিবার গণভীকে পণের জন্য মানসিক নির্যাতন করতেন। এই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ সুরজের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে।

গত ২৯ অক্টোবর সুরজ ও গণভীর বিয়ে হয়েছিল। বিয়ের পর দম্পতি শ্রীলঙ্কায় হানিমুনে যান। জানা যায়, সেখানে গিয়েই তাঁদের মধ্যে অশান্তি হয়। ফলে মাঝপথেই তাঁরা বেঙ্গালুরু ফিরে আসেন। তারপর গণভীকে তাঁর পরিবারের সদস্যরাই বাড়িতে নিয়ে যান।

গণভীর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁকে অপমান ও হেনস্থার মুখে পড়তে হচ্ছিল। মানসিক চাপে পড়েই মঙ্গলবার গণভী আত্মহত্যার চেষ্টা করেন (Newlywed Couple Dies By Suicide)। হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে ব্রেন-ডেড ঘোষণা করা হয়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

তরুণীর মৃত্যুর পরই তাঁর পরিবার সুরজের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবং মৃতার স্বামীকে গ্রেফতারের দাবি তোলে। ক্রমাগত চাপ ও বিতর্কের মুখে পড়ে সুরজ ও তাঁর মা জয়ন্তী শহর ছেড়ে মহারাষ্ট্রের নাগপুরে চলে যান।

নাগপুরের পুলিশ সুরজের ভাই সঞ্জয় শিবান্নাকে খবর দেয়। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর মায়ের অবস্থা এখনও স্থিতিশীল নয়।


```