Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নতুন ভাড়াটিয়া আইন কার্যকর: ঘর ভাড়া দিলে বা নিলে কার কী করণীয়, না মানলে কত জরিমানা

নতুন নিয়মে ভাড়ার চুক্তি সই হওয়ার পর দুই মাসের মধ্যেই রেজিস্ট্রি করতে হবে, অনলাইনে রাজ্য সরকারের প্রপার্টি রেজিস্ট্রেশন পোর্টালে বা স্থানীয় রেজিস্ট্রার অফিসে গিয়ে।

নতুন ভাড়াটিয়া আইন কার্যকর: ঘর ভাড়া দিলে বা নিলে কার কী করণীয়, না মানলে কত জরিমানা

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 November 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: দেশে ভাড়াবাড়ি ও বাণিজ্যিক জায়গায় (New Rent Rules) বসবাস বাড়ার সঙ্গে সঙ্গে বদলে গেল ভাড়াটিয়া আইনের ধরন। কেন্দ্রীয় সরকারের (Central Government) নতুন রেন্ট অ্যাগ্রিমেন্ট ২০২৫ (Rent Agreement 2025) এখন থেকে আরও স্বচ্ছ, সহজ এবং নিয়মবদ্ধ ভাড়ার বাজার গড়ে তুলতে তৎপর। মডেল টেন্যান্সি অ্যাক্ট (এমটিএ) ও বাজেটের প্রস্তাব মিলিয়ে নানা বড় পরিবর্তন নিয়ে এল নতুন হোম রেন্ট রুলস ২০২৫।

চুক্তি সই হলেই রেজিস্ট্রি বাধ্যতামূলক

নতুন নিয়মে ভাড়ার চুক্তি সই হওয়ার পর দুই মাসের মধ্যেই রেজিস্ট্রি করতে হবে, অনলাইনে রাজ্য সরকারের প্রপার্টি রেজিস্ট্রেশন পোর্টালে বা স্থানীয় রেজিস্ট্রার অফিসে গিয়ে। নিয়ম না মানলে ৫,০০০ টাকা জরিমানা।

ভাড়াটেদের জন্য বড় বদল

বাধ্যতামূলক রেজিস্ট্রেশন

চুক্তি রেজিস্ট্রি না করালে সরাসরি জরিমানা

ঘর ভাড়ায় দুই মাসের ভাড়া, বাণিজ্যিক ক্ষেত্রে ছ’মাস পর্যন্ত জামানত নেওয়া যাবে

ভাড়া বাড়ানোর নির্দিষ্ট নিয়ম

হঠাৎ ভাড়া বাড়ানো যাবে না। নির্দিষ্ট নিয়ম মেনেই বাড়াতে হবে এবং আগাম নোটিস দিতে হবে

ন্যায্য উচ্ছেদ প্রক্রিয়া

ভাড়াটিয়াকে ইচ্ছেমতো বের করে দেওয়া যাবে না। আইন নির্দিষ্ট করেছে কোন পরিস্থিতিতে উচ্ছেদ করা সম্ভব।

দ্রুত বিরোধ নিষ্পত্তি

বিশেষ রেন্ট কোর্ট ও ট্রাইব্যুনাল ৬০ দিনের মধ্যে বিবাদ মেটানোর নির্দেশ পেয়েছে।

জমির মালিক বা ল্যান্ডলর্ডদের জন্য সুবিধা

কর ছাড়ের সীমা বাড়ল

ভাড়ার আয়ে টিডিএসের ছাড় ২.৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হল

ভাড়া থেকে পাওয়া আয় এখন ‘ইনকাম ফ্রম হাউজিং প্রপার্টি’ হিসেবে দেখাতে হবে

ভাড়া বকেয়া রাখলে দ্রুত ব্যবস্থা

টানা তিন মাস বা তার বেশি ভাড়া না দিলে মামলাটি সরাসরি রেন্ট ট্রাইব্যুনালে পাঠানো যাবে

বাড়ির উন্নয়নে উৎসাহ

সাশ্রয়ী ভাড়া বজায় রাখা বা বাড়িতে শক্তি-সাশ্রয়ী আপগ্রেড করলে বিভিন্ন রাজ্য প্রকল্পে কর সুবিধা মিলতে পারে

বস্তুত, চলতি মাসের সেপ্টেম্বরে আরবিআই জানিয়েছিল ভাড়াবাড়িতে থাকলে, প্রতি মাসের শুরুতে বাড়িমালিকের হাতে ভাড়া দিতে হয়। তবে আধুনিক সময়ে যেখানে সব কাজই অনলাইনে হয়ে যাচ্ছে, সেখানে বাড়ি ভাড়াটাও নেওয়ার জন্য আর বাড়ি মালিক আসেন না। অনলাইনে ভাড়াটে মাসের শুরুতে টাকা পাঠিয়ে দেন।

ফোনপে, পেটিএম বা ক্রেডের মাধ্যমে যদি ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া দেন, তাহলে এবার থেকে আর সেই টাকা দিতে পারবেন না। একাধিক ফিনটেক সংস্থাই এবার তাদের রেন্ট পেমেন্ট সার্ভিস বন্ধ করে দিচ্ছে।


```