Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দেশবাসীর জন্য সুখবর! নতুন পেনশন স্কিম চালুর পথে কেন্দ্র, কী সুবিধা পাওয়া যাবে?

নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, গিগ শ্রমিকদের মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য এটি একটি দুর্দান্ত প্রকল্প হতে পারে।

দেশবাসীর জন্য সুখবর! নতুন পেনশন স্কিম চালুর পথে কেন্দ্র, কী সুবিধা পাওয়া যাবে?

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 26 February 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: দেশবাসীর জন্য ‘সর্বজনীন পেনশন প্রকল্প’ (Universal Pension Scheme) চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নতুন প্রকল্পের আওতায় সংগঠিত এবং অসংগঠিত, উভয় ক্ষেত্রের কর্মীরা স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারবেন। বিশেষত নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, গিগ শ্রমিকদের মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য এটি একটি দুর্দান্ত প্রকল্প হতে পারে।

বর্তমানে EPFO-র মতো সরকারি সঞ্চয় প্রকল্প রয়েছে। প্রায় সকলেই তাতে নিজেদের নাম নথিভুক্ত করেন। কিন্তু শ্রমিকরা বা অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সে সুযোগ পান না। এই পেনশন প্রকল্পে সরকার কোনও আর্থিক অবদান রাখবে না, বরং সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে এটি পরিচালিত হবে।

সরকারের লক্ষ্য, দেশের পেনশন ব্যবস্থাকে আরও সংগঠিত করা এবং যে সকল প্রকল্প এই ক্ষেত্রে ইতিমধ্যেই রয়েছে, সেগুলিকে একত্রিত করে একটি সাধারণ কাঠামোর আওতায় আনা। তবে, সূত্রের খবর এই নতুন পেনশন প্রকল্প আপাতত জাতীয় পেনশন প্রকল্প (NPS)-কে প্রতিস্থাপন করবে না। অর্থাৎ এনপিএস তার মতো চলবে।

বর্তমানে দেশে অসংগঠিত ক্ষেত্রের জন্য বেশ কয়েকটি পেনশন প্রকল্প চালু রয়েছে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল অটল পেনশন যোজনা, যেখানে মাসিক ন্যূনতম (বয়স অনুযায়ী অর্থের পরিমাণ নির্ধারিত হয়) টাকা রাখলে ৬০ বছর বয়সের পর মাসিক  ১,০০০ - ১,৫০০ টাকা পেনশন হিসেবে পাওয়া যায়। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM-SYM), যা রাস্তার হকার, গৃহকর্মী ও শ্রমিকদের আর্থিক সহায়তা দেয়। এছাড়াও কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা রয়েছে, যা ৬০ বছর পর মাসিক ৩,০০০ টাকা পেনশন দেয়।

সরকারের নতুন প্রকল্প কবে থেকে চালু হবে, বা এতে কী কী সুবিধা থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, প্রকল্প নিয়ে ভাবনাচিন্তা হয়ে গেছে। খসড়া প্রস্তুত হওয়ার পর ধাপে ধাপে আলোচনা শেষ হলে বাকিটা জানা যাবে।  


```