Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ব্যালান্স না থাকলে কপাল চাপড়াতে হবে! একগুচ্ছ নতুন নিয়ম ফাসট্যাগে, কার্যকর হল আজ থেকেই

টোল লেনদেন সহজতর করা ও প্রতারণা নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ করা হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে টোল প্লাজায় দীর্ঘ লাইন কমবে।

ব্যালান্স না থাকলে কপাল চাপড়াতে হবে! একগুচ্ছ নতুন নিয়ম ফাসট্যাগে, কার্যকর হল আজ থেকেই

শেষ আপডেট: 17 February 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হল ফাসট্যাগে (FASTag)।  ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন (এনপিসিআই) এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, টোল লেনদেন সহজতর করা ও প্রতারণা নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ করা হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে টোল প্লাজায় দীর্ঘ লাইন কমবে।

জেনে নিন নতুন ফাসট্যাগের নিয়মগুলি- 

১. কোনও ফাস্টট্যাগ যদি ব্ল্যাকলিস্টেড অবস্থায় থাকে, তাহলে সেটি ব্যবহার করে টোল দেওয়া যাবে না। ব্ল্যাকলিস্ট হওয়ার অন্তত ১০ মিনিটের মধ্যে কোনও লেনদেন করা হলে তা বাতিল হয়ে যাবে।

২. ফাস্টট্যাগ ব্যবহারকারীদের ৭০ মিনিট সময় দেওয়া হবে টোল পার হওয়ার আগে ব্যালেন্স ঠিক করার জন্য।

৩. ব্ল্যাকলিস্টেড ফাস্টট্যাগ-সহ টোল প্লাজায় পৌঁছলে দ্বিগুণ টোল ফি দিতে হবে। তবে ব্ল্যাকলিস্ট হওয়ার ১০ মিনিটের মধ্যে যদি রিচার্জ করা হয়, তাহলে অতিরিক্ত চার্জ ফেরত পাওয়া যাবে।

৪. টোল স্ক্যানার পার হওয়ার ১৫ মিনিট পর যদি ট্রান্সকশন প্রসেস হয়, সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।

৫. ভুলভাবে টাকা কাটা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবে। এক্ষেত্রে ১৫ দিন অপেক্ষা করতে হবে। 

কেন ফাস্টট্যাগ ব্ল্যাকলিস্ট হতে পারে?

পর্যাপ্ত ব্যালান্স না থাকলে ব্ল্যাকলিস্ট হওয়ার সম্ভাবনা থাকে।
সময়মতো টোল না দিলে ব্ল্যাকলিস্টেড হয়ে যায়।
কেওয়াইসি আপডেট না করা হলে ও গাড়ির রেজিস্ট্রেশন বা চেসিস নম্বরের অসঙ্গতি থাকলে ফাসট্যাগ সমস্যা হতে পারে।

কীভাবে অতিরিক্ত ফি এড়ানো সম্ভব?

এনপিসিআই-এর নির্দেশিকা অনুযায়ী, ফাস্টট্যাগ (FASTag) ব্যবহারকারীদের সবসময় পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। টোল প্লাজায় ঢোকার আগে ব্যালেন্স ও ফাস্টট্যাগ-এর স্টেটাস জেনে নিতে হবে। তাহলেই দ্বিগুণ চার্জ এড়ানো যাবে।

মন্ত্রকের দাবি, নতুন নিয়ম মেনে চললে টোল প্লাজায় ভিড় কমবে এবং লেনদেন আরও দ্রুত ও স্বচ্ছ হবে।


```