Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভীমসেনা প্রধানকে টুকরো টুকরো করে কেটে ফেলার হুমকি আনমোল বিষ্ণোইয়ের, দায়ের নতুন মামলা

জানা গিয়েছে, অক্টোবরের ৩০ তারিখ একাধিক ফোন পান সতপল তানওয়ারের সেক্রেটারি। প্রত্যেকটি ফোনের সময়সীমাই ৬ মিনিটের ওপরে।

ভীমসেনা প্রধানকে টুকরো টুকরো করে কেটে ফেলার হুমকি আনমোল বিষ্ণোইয়ের, দায়ের নতুন মামলা

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 November 2024 10:02

দ্য ওয়াল ব্যুরো: ভীমসেনা প্রধান সতপল তানওয়ারকে মেরে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি। লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হল গুরগাঁওয়ে। ৩০ অক্টোবর অর্থাৎ গত বুধবার ভীমসেনা প্রধানকে হুমকি দেয় সে। যুক্তরাষ্ট্রে বসেই হুমকির ফোন করেছে বলে জানা গিয়েছে। 

চলতি মাসেই খুন হয়েছেন মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি। তাঁর খুনের দায়ভার নিয়েছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। এরপর পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে আনমোলের নাম। খুনের পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় কারসাজি করেছিল লরেন্স বিষ্ণোইয়ের এই ভাই। তাকে 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করে এনআইএ। মাথার দাম দেওয়া হয় ১০ লক্ষ টাকা।

তদন্তে পুলিশ জানতে পারে, যুক্তরাষ্ট্রে বসে কেনিয়া ও জিম্বাবোয়ের নম্বর ব্যবহার করে এই সব হুমকি ফোন করে সে। ঘটনার তদন্তে একটি বিশেষ টিম তৈরি করেছে পুলিশ। যে দলে রয়েছেন এসটিএফ ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা। আনমোলকে খুব শীঘ্রই ভারতের ফেরানোর চেষ্টাও করা হচ্ছে। 

জানা গিয়েছে, অক্টোবরের ৩০ তারিখ একাধিক ফোন পান সতপল তানওয়ারের সেক্রেটারি। প্রত্যেকটি ফোনের সময়সীমাই ৬ মিনিটের ওপরে। সর্বোচ্চটি ৬ মিনিট ৪১ সেকেন্ডের। এরপরই পুলিশে বিষয়টি জানান ভীমসেনা প্রধান। পদক্ষেপ করে পুলিশ। 


```