বিএসএফ যে ভিডিও প্রকাশ করেছে তাতে একটি জায়গা দেখাও যাচ্ছে যে, ভারতের এয়ারস্ট্রাইকে ভয় পেয়ে পালাচ্ছে একাধিক পাক সেনা জওয়ান।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 May 2025 20:22
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) করেছিল ভারতীয় সেনা। একাধিক সাংবাদিক সম্মেলন করে তাঁরা প্রমাণ দিয়েছে যে, কীভাবে ভারতের হামলায় নাস্তানাবুদ হয়েছে পাক সেনা (Pakistan Army)। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংসের ছবিও প্রকাশ করা হয়েছে। এবার অন্য এক ভিডিও দেখাল বিএসএফ (BSF)। তাতে দেখা যাচ্ছে, ভারতীয় হামলার ভয়ে পালিয়ে যাচ্ছে পাক সেনার একাধিক জওয়ান।
মঙ্গলবার 'অপারেশন সিঁদুর' নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়েছিল বিএসএফ-এর তরফে। ডিআইজি জানান, গত ৮ মে শিয়ালকোটে ৪০-৫০ জন জঙ্গির গতিবিধি লক্ষ্য করেছিলেন তাঁরা। তারপরই সেখানে হামলা চালানো হয়। সেই হামলার ভয়ে জঙ্গি তো বটেই, সেখানে থাকা পাক সেনাও পালিয়েছিল বলে দাবি তাঁদের। কিন্তু বিএসএফ মনে করছে, আগামী দিনে আবার ওই জায়গায় ঘাঁটি বানিয়ে ফেলবে জঙ্গিরা।
বিএসএফ যে ভিডিও প্রকাশ করেছে তাতে একটি জায়গা দেখাও যাচ্ছে যে, ভারতের এয়ারস্ট্রাইকে ভয় পেয়ে পালাচ্ছে একাধিক পাক সেনা জওয়ান। একই সঙ্গে ভিডিওতে ফুটে উঠেছে, 'অপারেশন সিঁদুর' অভিযানে ঠিক কতটা ক্ষতি হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটির। গত ৮ মে থেকে ১০ মে-র মধ্যে যে অভিযান হয়েছিল তার ভিডিও ফুটেজ দেখিয়েছে নিরাপত্তাবাহিনী।
India's Operation Sindoor:
India's BSF releases visuals of destruction Pakistan post Putwal, Chaprar, Chota Chak, Pakistani rangers running; Indian weapons in action by BSF after Pakistani attack
Vdo ctsy: BSF pic.twitter.com/ZzDFbdsmXX— Sidhant Sibal (@sidhant) May 27, 2025
ভারতীয় সেনার তরফে আগেই জানান হয়েছে, ৯টি জঙ্গিঘাঁটির পাশাপাশি ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে এই অভিযানে। সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার যৌথ পরিকল্পনায় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে 'অপারেশন সিঁদুর’ অভিযান হয়েছিল। প্রতিটি জায়গারই অতীতে একাধিক বড়সড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। প্রথম থেকেই ভারত এই হামলাকে পাকিস্তান-পোষিত সন্ত্রাস হিসেবেই দেখেছে এবং তারই জবাব হিসেবে লস্কর সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীগুলোর লজিস্টিক, প্রশিক্ষণ ও কমান্ড অবকাঠামোকে ধ্বংস করে দেওয়াই ছিল অপারেশন সিঁদুরের প্রধান উদ্দেশ্য।
এই অভিযানের আগে পাকিস্তানকে 'সবক' শেখাতে স্থগিত রাখা হয় সিন্ধু জলচুক্তি। পাকিস্তানিদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। পাক আকাশসীমায় ভারতের কোনও বিমান উড়বে না বলে বিবৃতি জারি করে জানানো হয়। পাশাপাশি পাকিস্তানের থেকে সবরকম পণ্য আমদানি বন্ধ করে দেওয়া হয়।