Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীরব মোদীর ভাই নেহাল গ্রেফতার আমেরিকায়, ভারতের প্রত্যর্পণের পথে বড় পদক্ষেপ

পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত, পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল মোদীকে গ্রেফতার করল আমেরিকার তদন্তকারী সংস্থা। 

নীরব মোদীর ভাই নেহাল গ্রেফতার আমেরিকায়, ভারতের প্রত্যর্পণের পথে বড় পদক্ষেপ

শেষ আপডেট: 5 July 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত, পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল মোদীকে গ্রেফতার করল আমেরিকার তদন্তকারী সংস্থা। সিবিআই ও ইডির তরফে পাঠানো প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৪৬ বছর বয়সি নেহালের বিরুদ্ধে টাকা পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং তদন্তকে বাধা দেওয়ার একাধিক অভিযোগের বিরুদ্ধে ইডির চার্জশিটেও তাঁর নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। এমনকি প্রমাণ লোপাট এবং নীরব মোদীকে পালাতে সাহায্য করার কথাও উল্লেখ রয়েছে।

নেহাল বেলজিয়ামের নাগরিক। শুক্রবার মার্কিন আধিকারিকেরা তাঁকে গ্রেফতার করেন। শনিবার তাঁকে পেশ করা হয় আমেরিকার আদালতে। তদন্তকারী সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে নেহালকে। ১৭ জুলাই পরবর্তী শুনানি। অনুমান, সেই শুনানিতে জামিনের আবেদন জানাতে পারেন তিনি। যদিও মার্কিন সরকারি আইনজীবীরা সেই আর্জির বিরোধিতা করবেন বলেই মনে করা হচ্ছে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, আমেরিকার প্রশাসন ইতিমধ্যেই ভারতের হাতে তাঁকে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করেছে। আর এই ঘটনা নিঃসন্দেহে নীরব মোদীর প্রত্যর্পণ প্রচেষ্টাকে আরও জোরদার করল বলে মনে করছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, ২০১৮ সালে পিএনবি ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত হন নীরব মোদী। তারপর থেকেই তিনি দেশের বাইরে পলাতক। ২০১৯ সালে ব্রিটেনে ধরা পড়ার পর থেকে তিনি লন্ডনের একটি জেলে বন্দি। সেই কেলেঙ্কারির ছায়াতেই এবার ধরা পড়লেন তাঁর ভাই নেহালও।

তদন্ত সূত্রে আরও জানা গিয়েছে, কয়েক মাস আগেই এই মামলার আরও এক অভিযুক্ত মেহুল চোকসী বেলজিয়ামে গ্রেফতার হন। তাঁকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, যদিও এখনও পর্যন্ত ভারত সরকার সফল হয়নি। এবার নজর নেহাল মোদীর প্রত্যর্পণ প্রক্রিয়ার দিকে।


```