Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিটের প্রশ্ন বিকিয়েছে ৩০-৩২ লক্ষ টাকায়, স্বীকার চক্রের এক পান্ডার

বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে নিটের প্রশ্ন।

নিটের প্রশ্ন বিকিয়েছে ৩০-৩২ লক্ষ টাকায়, স্বীকার চক্রের এক পান্ডার

নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ। ফাইল ছবি।

শেষ আপডেট: 20 June 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি ২০২৪ পরীক্ষার সঠিক উত্তরসহ প্রশ্নফাঁসের সঙ্গেই উঠে এল কত টাকায় বিক্রি হয়েছে তা। ডাক্তারি পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষার ওএমআর শিট ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে প্রশ্নফাঁস চক্রের ধৃত এক পান্ডা স্বীকার করেছেন। পিলে চমকে দেওয়ার মতো তথ্য হল, অমিত আনন্দ নামে এই চক্রের এক সদস্য স্বীকার করেছেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে নিটের প্রশ্ন। যেখানে যেরকম দাম পাওয়া গিয়েছে, সেখানে সেই দামে অর্থাৎ ৩০-৩২ লক্ষ টাকাতেও বেচা হয়েছে সঠিক প্রশ্ন।

অমিত আনন্দের স্বীকারোক্তি অনুযায়ী, তিনি নিটের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। এবিপি নিউজের সংবাদে বলা হয়েছে, পরীক্ষার একদিন আগেই প্রশ্নফাঁস হয়েছে। কেলেঙ্কারির নেপথ্য জানাতে গিয়ে অমিত বলেছেন, পরীক্ষার আগের দিন প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট পরীক্ষার্থীদের কাছে। তাঁদের কাছে উত্তর মনে রাখার জন্য হাতে একটি মাত্র রাত পড়ে ছিল।

এদিকে, বৃহস্পতিবারও নিট পরীক্ষা বাতিল সহ বেশ কয়েকটি আবেদনে সুপ্রিম কোর্টে জমা পড়ে। সর্বোচ্চ আদালতের বেঞ্চ সেই সমস্ত মামলাকে এক করে ৮ জুলাই শুনানির জন্য নির্ধারিত করেছে। সেই সঙ্গে রাজস্থান, কলকাতা ও বম্বে হাইকোর্টে জমা পড়া আবেদনের শুনানিতে স্থগিতাদেশ দিয়ে, সেগুলিকেও শীর্ষ আদালতে নিয়ে আসার এনটিএ-র আবেদনে সিলমোহর দিয়েছে।

অন্যদিকে, পরিস্থিতি বিচার করে ছাত্রছাত্রীদের দাবির মান্যতা দেওয়ার ব্যাপারে সম্মত হতে পারে কেন্দ্র। সাধারণ পড়ুয়াদের দাবি, ফের নতুন করে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয়েট (NEET-UG 2024) পরীক্ষা নিতে হবে। যে পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগে আগামী ৮ জুলাই সামগ্রিকভাবে শুনানি হবে। তবে ইতিমধ্যেই সূত্রে জানা গিয়েছে, আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নতুন করে নিট পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তি জানাবে না। সরকারি একটি সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রক নিট পরীক্ষা আবার নেওয়ার ব্যাপারে রাজি আছে।


```