Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিট পরীক্ষায় বেনজির রেজাল্ট, ৬৭ জন পরীক্ষার্থীর ফুল মার্কস পাওয়া নিয়ে বিতর্ক

সুকঠিন পরীক্ষা কি মাধ্যমিকের থেকেও সহজ হয়ে গেল, উঠছে প্রশ্ন

নিট পরীক্ষায় বেনজির রেজাল্ট, ৬৭ জন পরীক্ষার্থীর ফুল মার্কস পাওয়া নিয়ে বিতর্ক

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 6 June 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল এলিজিবিলিট কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষায় অভাবনীয় ফল নিয়ে বিতর্কের ধোঁয়া উঠেছে। নিট পরীক্ষার ইতিহাসে এই প্রথম ৬৭ জন পরীক্ষার্থী সর্বোচ্চ মান ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছেন। আর তা নিয়েই বিতর্ক, সন্দেহ এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত এই ৬৭ জন পরীক্ষার্থী একসঙ্গে অল ইন্ডিয়া ব়্যাঙ্ক (এআইআর) পাওয়ায় অনেকেরই প্রশ্ন, তাহলে কী নিট পরীক্ষা মাধ্যমিকের থেকেও সহজ হয়ে গেল?

বিতর্কের ঘোলাজল এখানেই থেমে নেই। প্রথম স্থানাধিকারী ৬৭ জনের মধ্যে ৬ পরীক্ষার্থীর একই কেন্দ্রে সিট পড়েছিল। যা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। নিটের নম্বর দেওয়ার পদ্ধতি হল সঠিক উত্তরের জন্য ৪ এবং ভুল উত্তরে মাইনাস ১। কিন্তু, এ বছরের ফল নিয়ে নানান অনুমান মাথাচাড়া দিয়েছে।

নিট পরীক্ষার মূল সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর ব্যাখ্যায় জানিয়েছে, যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষার সময় নিয়ে সঙ্কটে পড়েছিলেন তাঁদের কিছু গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কিন্তু তাতেও এই নজিরবিহীন ঘটনায় সকলেই বিস্ময়ে হতবাক।

যাই হোক নিটে সফলভাবে উত্তীর্ণরা সাফল্যের বিজয়োল্লাস করলেও পরীক্ষা ও খাতা দেখার পদ্ধতি নিয়ে সন্দেহের ভ্রু কুঁচকেই থাকছে। এনটিএ যে ব্যাখ্যা দিয়েছে, তাতেও খুব একটা স্বচ্ছতার আলো দেখতে পাচ্ছেন না অনেকেই। এর বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন অনেকেই।

লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই, মঙ্গলবার নিট-ইউজির রেজাল্ট বেরয়। সে কারণে অনেকেই এ ব্যাপারে সজাগ ছিলেন না। কিন্তু একদিন পরেই পরীক্ষার্থী এবং অভিভাবকদের একাংশ বেনজির ফল নিয়ে আপত্তি তোলা শুরু করেন। তাঁদের প্রশ্ন ৭২০-র মধ্যে ৭২০ কী করে পাওয়া যায়? তাও একসঙ্গে ৬৭ জনই পার্ফেক্ট স্কোর করেছেন! এ নিয়ে অভিভাবকদের একাংশ এনটিএ-র কাছে কাউন্সেলিং শুরু হওয়ার আগেই বিস্তারিত তদন্ত দাবি করে চিঠি লিখেছেন।

অভিভাবকদের প্রতিনিধি রুইয়ি কাপুর বলেন, এনটিএ-র ব্যাখ্যা সন্তোষজনক নয়। কারণ কারও পক্ষে ৭১৮ ও ৭১৯ নম্বর পাওয়া প্রায় অবাস্তব, অস্বাভাবিকও বটে। ৬৭ জনের ফুল মার্কস পাওয়া নিটের ইতিহাসে কোনওদিন ঘটেনি। যারা ৭২০ মার্কস পেয়েছে, তাদেরও সকলে দিল্লি এইমসে এমবিবিএসে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। কারণ গতবছর দিল্লি এইমসে ভর্তির দরজা বন্ধ করা হয়েছে ৫৭ ব়্যাঙ্ক পর্যন্ত। এক অভিভাবক তো স্পষ্টতই এই পরীক্ষাকে ম্যানেজ করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, যেসব পরীক্ষার্থী ৬৬০-এর নীচে পেয়েছে, এবার তো তাদের সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সম্ভাবনাই থাকবে না। যেখানে গতবছরও ৬০০ পাওয়া পরীক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছিল।


```