Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিট-পিজি স্থগিত করে দিল কেন্দ্র, রবিবারই হওয়ার কথা ছিল পরীক্ষা

ফের কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো না হলেও, বলা হয়েছে খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে। 

নিট-পিজি স্থগিত করে দিল কেন্দ্র, রবিবারই হওয়ার কথা ছিল পরীক্ষা

নিট-পিজি পরীক্ষা স্থগিত - প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 June 2024 22:44

দ্য ওয়াল ব্যুরো: নিট-নেট প্রশ্নফাঁস বিতর্কের মাঝে আরও এক পরীক্ষা স্থগিত করে দিল কেন্দ্রীয় সরকার। রবিবার পরীক্ষা হওয়ার কথা ছিল নিট-পিজির। কিন্তু তা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ফের কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো না হলেও, বলা হয়েছে খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে। 

দেশের সব বড় মাপের পরীক্ষা পরিচালনা করে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট-নেট নিয়ে বিতর্ক শুরু হতেই পড়ুয়ারা কাঠগড়ায় তোলে এনটিএ-কেই। তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই বিতর্কের মাঝেই শনিবার এনটিএ-এর প্রধানকে সরিয়ে দিয়েছে কেন্দ্র। এতদিন এনটিএ ডিরেক্টর জেনারেল ছিলেন সুবোধ কুমার সিং। এখন তাঁর জায়গায় এলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলা। 

নিট-পিজি পরীক্ষা স্থগিত করার কারণ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এনটিএ-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে। তাই পরীক্ষায় যাতে কোনও রকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতেই আপাতত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেই পরীক্ষা অবশ্য হয়ে যাওয়ার একদিন পর বাতিল করা হয়। 

নিট নিয়ে এত বিতর্ক সত্ত্বেও পরীক্ষা কেন বাতিল করা হয়নি সেই ব্যাপারে ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর বক্তব্য, ২০০৪ এবং ২০১৫ সালের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার মতো ২০২৪ সালে নেটের প্রশ্নফাঁসের ঘটনার প্রভাব নয়। তাই পরীক্ষা বাতিল করা হয়নি। 


```