Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিট-পিজির নতুন দিনক্ষণ ঘোষণা, একই দিনে দুটি শিফটে হবে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা

শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনের তরফে নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ প্রকাশ করা হয়েছে।

নিট-পিজির নতুন দিনক্ষণ ঘোষণা, একই দিনে দুটি শিফটে হবে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা

প্রকাশিত নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 5 July 2024 15:51

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ঘোষণা করা হল স্থগিত হয়ে যাওয়া নিট -পিজি পরীক্ষার দিনক্ষণ। শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনের তরফে  নিট-পিজি পরীক্ষার নতুন দিনক্ষণ প্রকাশ করা হয়েছে।

আগামী ২৩ জুন সর্বভারতীয় স্তরের ডাক্তারির স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট-পিজি) হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই প্রশ্ন ফাঁসের অভিযোগে ২৪ ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। আগামী ১১ আগস্ট সেই পিছিয়ে যাওয়া নিট পিজি পরীক্ষা হতে চলেছে। একই দিনে দু’দফায় ওই পরীক্ষা নেওয়া হবে।

বোর্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নিট-পিজি পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতামান অর্জন করতে হয়, তার কাট-অফ ডেট হল ১৫ আগস্ট। 

পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ গত ২৩ জুনের পরীক্ষার ২৪ ঘণ্টা আগে ২২ জুন রাত ১০চায় পরীক্ষা বাতিলের বিষয়ে জানায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সসের সভাপতি অভিজাত শেঠ জানিয়েছিলেন, নিট-পিজ পরীক্ষার পুরো ব্যবস্থা খতিয়ে দেখতে চাইছে শিক্ষা মন্ত্রক। পরীক্ষা প্রক্রিয়ার কোনও স্তরে যাতে কোনওরকম ফাঁক না থাকে, তা নিশ্চিত করতেই একেবারে শেষমুহূর্তে নিট-পিজি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা। তারপরই ঠিক হয় শীঘ্রই নিট পিজির ওই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেওয়া হবে। এবার পরীক্ষার আয়োজনে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে মাত্র দুঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে, এমনও ইঙ্গিত মিলেছিল। তবে শুক্রবার বিজ্ঞপ্তিতে পরীক্ষার দু'ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। 


```