Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সোমে শুরু নবরাত্রি, দেশের বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড়, বাংলা মাতল দুর্গোৎসবে

সোমবার থেকে শুরু হল শারদ নবরাত্রি। দেশের বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভক্তদের ভিড়। বাংলায় শুরু হয়েছে দুর্গোৎসব, দুর্গাপুজোর আবহে রঙিন রাজ্য।

 সোমে শুরু নবরাত্রি, দেশের বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড়, বাংলা মাতল দুর্গোৎসবে

এআই দিয়ে তৈরি ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 September 2025 09:16

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে শুরু হল নবরাত্রি। সোমবার সকাল হতেই দেশের বিভিন্ন মন্দিরে উপচে পড়ল ভক্তদের ঢল। মা দুর্গাদেবী ও তাঁর নয় রূপের আরাধনায় ব্যস্ত সকলে। এদিকে বাংলায়ও দুর্গোৎসব শুরু হয়ে গেছে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর উদ্বোধন করেছেন। রাত থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে বহু মানুষ। দেখে মনেই হবে না মহালয়ার রাত।

দিল্লির কালকাজি মন্দিরে সকাল থেকে তিলধারণের জায়গা নেই, একই অবস্থা ঝান্ডেওয়ালান মন্দিরেরও। ছত্তরপুরের শ্রী আদ্যা কাত্যায়নী শক্তিপীঠে সকাল থেকে শুরু হয় আরতি, অন্যদিকে মুম্বইয়ের মুম্বাদেবী মন্দিরে ঐতিহ্যবাহী ‘কাকড় আরতি’র মধ্য দিয়ে সূচনা হয় নয় দিনের এই উৎসবের।

মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নলখেদার মা বগলামুখী মন্দিরেও ভিড় ছিল নজরকাড়া। কথিত আছে, মহাভারত কালে পাণ্ডবরা এই মন্দিরে প্রার্থনা করেছিলেন। সেই আধ্যাত্মিক তাৎপর্যেই আজও দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে পৌঁছন।

বাংলার বিভিন্ন মন্দিরেও অবাঙালিরা নবরাত্রির পুজো করছেন। কালীঘাট, দক্ষিণেশ্বর, মেট্রোপলিটন দুর্গা মন্দির-সহ একাধিক জায়গা ভিড় রয়েছে চোখে পড়ার মতো।

নবরাত্রি  হিন্দুদের একটি প্রাচীন ধর্মীয় অনুষ্ঠান। 'শ্রীমদ্-দেবী-ভাগবতে' নবরাত্রির বৃত্তের স্পষ্ট উল্লেখ রয়েছে। এতে মহর্ষি ব্যাস জন্মেজয়ের কাছে এই বৃত্তের পালনীয় আচার-অনুষ্ঠান প্রকাশ করেছেন। মহান সাধক বলেছেন যে, বসন্ত এবং শরৎ উভয় ঋতুতেই, বেশিরভাগ মানুষ অসুস্থ হন। অনেকে প্রাণ হারান। তাই এই দুই ঋতুকে যমদংশ বলা হয়। মানুষ দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেন এই সময়।

দেবী দুর্গা শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য প্রদান করেন। মহাননির্বাণ তন্ত্রে বলা হয়েছে, সকলেরই একটি সুখী এবং আনন্দময় পারিবারিক জীবন লাভের জন্য নবরাত্রি পালন করা উচিত। বছরের অন্যান্য সমস্ত ব্রত পালন না করে শুধু নিষ্ঠার সঙ্গে নবরাত্রি ব্রত পালন করলে দেবীর কৃপা লাভ করা সম্ভব।

এ বছর নবরাত্রি পালন করতে হবে দশদিন। কারণ এবার চতুর্থী তিথি পড়েছে দু'দিন। মহালয়ার পরের দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর সোমবার থেকে নবরাত্রির ব্রত পালন শুরু। এই দিনগুলোয় সকালে স্নান সেরে পরিস্কার বস্ত্র পরে ঠাকুরের আসনের সামনে বসে মা দুর্গাকে স্মরণ করে 'শ্রীশ্রী দুর্গায়ৈ নম:' জপ করতে হবে। যে যতবার পারবেন ততবার জপ করবেন। কথাতেই আছে  দুর্গা নাম জপ করলে সব বিপদ আপদ কেটে যায়। মা ঠাকুমারা ওই জন্যই বাড়ি থেকে বেরনোর সময় 'দুগ্গা দুগ্গা' বলে থাকেন।


```