Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগে সমর্থকরা

দলের তরফে জানানো হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে।

অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগে সমর্থকরা

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

পৃথা ঘোষ

শেষ আপডেট: 17 August 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজু জনতা দলের (বিজেডি) প্রধান নবীন পট্টনায়েক। রবিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের তরফে জানানো হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে।

৭৮ বছর বয়সি নবীন পট্টনায়েক বহু বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর ধরেই তিনি সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁর শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

বিজেডির এক শীর্ষ নেতা সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, খুব শিগগিরই হাসপাতাল কর্তৃপক্ষ নবীনবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে বুলেটিন প্রকাশ করবে।

দলের তরফে আরও জানানো হয়েছে, শনিবার রাতেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। ব্যক্তিগত চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর পরামর্শ অনুযায়ী রবিবার বিকেল ৫টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কী কারণে ভর্তি করতে হল, তা স্পষ্টভাবে জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন মুম্বইয়ের একটি হাসপাতালে সার্ভিকাল আর্থ্রাইটিসজনিত কারণে তাঁর মেরুদণ্ডের অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর ১২ জুলাই তিনি ওড়িশায় ফিরে আসেন। ভুবনেশ্বরে ফেরার পর তাঁকে স্বাগত জানাতে বিজেডি নেতারা ও হাজার হাজার সমর্থক রাস্তায় ভিড় জমান। তখন ‘জয় জগন্নাথ’ স্লোগানে মুখরিত হয়েছিল গোটা শহর।

তবে আবার অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হওয়ার খবরে নবীন পট্টনায়েককে নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন বিজেডি কর্মী-সমর্থকরা।


```