Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আরজি কর কাণ্ডে পুলিশি ভূমিকার ভর্ৎসনা, রাতের হাসপাতাল অরক্ষিত, রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের

পুলিশের উপর পুরোপুরি অনাস্থা প্রকাশ করে তদন্তে গাফিলতির বিরুদ্ধেও মুখ খুলেছে দু-সদস্যের জাতীয় মহিলা কমিশন।

আরজি কর কাণ্ডে পুলিশি ভূমিকার ভর্ৎসনা, রাতের হাসপাতাল অরক্ষিত, রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের

কমিশনের আরও অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা নেই।

শেষ আপডেট: 17 August 2024 18:42

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আর জি কর হাসপাতালে ধর্ষণস্থলের কাছে সংস্কারকাজ শুরু করাকে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলল জাতীয় মহিলা কমিশন। কমিশনের আরও অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা নেই। খুবই নিম্নমানের সুযোগসুবিধা রয়েছে। সর্বোপরি পুলিশের উপর পুরোপুরি অনাস্থা প্রকাশ করে তদন্তে গাফিলতির বিরুদ্ধেও মুখ খুলেছে দু-সদস্যের জাতীয় মহিলা কমিশন।

কমিশনের সদস্য ডেলিনা খোংধুপ এবং আইনজীবী সোমা চৌধুরি গতকাল, শুক্রবার আর জি কর হাসপাতালের ভিতর ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের তদন্ত-রিপোর্ট জমা দিয়েছেন। এই রিপোর্টে হাসপাতালে নিরাপত্তার অভাবজনিত গাফিলতিকে চোখে আঙুল দিয়ে তুলে ধরা হয়েছে। বিশেষত রাতে আর জি কর হাসপাতাল একেবারে মুক্তাঞ্চল হয়ে যায়।

রিপোর্টে বলা হয়েছে, সেই রাতে কোনও নিরাপত্তা কর্মী ছিল না। শুধু তাই নয়, রাতের ডিউটিতে আবাসিক ডাক্তার, ইন্টার্ন এবং নার্সদের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থাই পর্যাপ্ত নয়। এই হাসপাতালে মহিলা ডাক্তার ও নার্সদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা খুবই কম। যেমন মেয়েদের ওয়াশরুম-টয়লেটের অবস্থা খুবই খারাপ। এইসব দিকে কোনও নিরাপত্তার বালাই নেই। এমনকী পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই।

মহিলা চিকিৎসা কর্মী যেমন ইন্টার্ন, ডাক্তার, নার্সদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কমিশন অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছে রিপোর্টে। কলকাতা পুলিশকে ভর্ৎসনার সুরে কমিশন বলেছে, ঘটনার পরেই পুলিশের উচিত ছিল জায়গাটি সিল করে দেওয়া। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আর জি কর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া যায়নি।


```