Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মাদ্রাসা শিক্ষা তুলে দেওয়ার সুপারিশ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

দেশ থেকে মাদ্রাসা শিক্ষা তুলে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর)।

মাদ্রাসা শিক্ষা তুলে দেওয়ার সুপারিশ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 October 2024 13:44

 দ্য ওয়াল ব্যুরো: দেশ থেকে মাদ্রাসা শিক্ষা তুলে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর)।

সব রাজ্যের মুখ্যসচিবদের উদ্দেশে লেখা চিঠিতে কমিশন বলেছে, মাদ্রাসা শিক্ষায় টাকা দেওয়া বন্ধ করুন। যেসব অমুসলিম ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়াশুনো করছে তাদের অবিলম্বে সাধারণ স্কুলে ভর্তির ব্যবস্থা করা হোক।

এনসিপিসিআর-এর চেয়ারপারসন প্রিয়ঙ্ক কানুনগো শনিবার কমিশনের সুপারিশপত্র সব রাজ্যগুলিকে পাঠিয়ে বলেছেন, মাদ্রাসা শিক্ষা সংবিধান এবং শিক্ষার অধিকার আইনের পরিপন্থী। আইনে ভারতে শিক্ষার মাধ্যমে সাম্য, সামাজিক ন্যায় এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার কথা বলেছে। মাদ্রাসা শিক্ষার সঙ্গে এর কোনও যোগ নেই। নাগরিকের মৌলিক অধিকার আর সংখ্যালঘুর অধিকারের মধ্যে ফারাক আছে। কানুনগোর যুক্তি, শিক্ষার অধিকার আইনে রাষ্ট্রকেই প্রতিটি শিশুর মৌলিক শিক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। সেখানে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে থাকতে পারে না।

 এনসিপিসিআর-এর চেয়ারম্যানের এমন সুপারিশে অনেকেই বিস্মিত। সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষা বিষয়ে অধিকারের যে বিশেষ অনুচ্ছেদ রয়েছে তার অধীনে শুধু মাদ্রাসাই নয়, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানও আছে। শিশু অধিকার কমিশনের চেয়ারপারসন শুধু মাদ্রাসা শিক্ষা বন্ধের সুপারিশ করায় সরাসরি বিজেপির এজেন্ডা নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাচক্রে বিজেপি জোট শাসিত ভোটমুখী রাজ্য মহারাষ্ট্র সরকার শুক্রবারই রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের বেতন মাথা পিছু ১০ হাজার টাকা বাড়িয়েছে।


```