Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Pahalgam: ফুঁসছে দেশবাসী, রক্তের জবাব কিছু সময়ের মধ্যেই নেওয়া হবে, হুঙ্কার রাজনাথের

মঙ্গলবার দুপুরে গুলির শব্দে কেঁপে ওঠে পহেলগামের বৈসরন ভ্যালি। হিন্দু বা মোদীর লোক কিনা জিজ্ঞাসা করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ২৬ জনকে। মূলত বেছে বেছে মারা হয় পুরুষদের। ঘটনায় স্তব্ধ গোটা দেশ।

Pahalgam: ফুঁসছে দেশবাসী, রক্তের জবাব কিছু সময়ের মধ্যেই নেওয়া হবে, হুঙ্কার রাজনাথের

রাজনাথ সিং (ফাইল ছবি)

শেষ আপডেট: 23 April 2025 17:42

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের ঘটনার তীব্র নিন্দা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লির একটি অনুষ্ঠান থেকে দিলেন হুঙ্কার। সাফ বললেন, 'কাউকে রেয়াত করা হবে না। কিছু সময়ের মধ্যেই যোগ্য জবাব মিলবে।' 

মঙ্গলবার দুপুরে গুলির শব্দে কেঁপে ওঠে পহেলগামের বৈসরন ভ্যালি। হিন্দু বা মোদীর লোক কিনা জিজ্ঞাসা করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ২৬ জনকে। মূলত বেছে বেছে মারা হয় পুরুষদের। ঘটনায় স্তব্ধ গোটা দেশ। গতকাল থেকেই এই নিয়ে তৎপর রয়েছে প্রশাসন। হামলাকারীদের উচিত জবাব দিতে দফায় দফায় বৈঠক চলছে। আজ অর্থাৎ বুধবারও উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে দিল্লিতে। থাকবেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা-সহ অন্যান্যরা। ভিডিও কনফারেন্সে থাকবেন অমিত শাহও। 

এই পরিস্থিতি যেখানে ফুঁসছে দেশ, তখন তাঁদের আশ্বস্ত করলেন প্রতিরক্ষা মন্ত্রী। দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে হুঁশিয়ারি দিলেন চিনকে। বললেন, 'ভারত কড়া পদক্ষেপ করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলি আমরা। কাউকে ছেড়ে কথা বলা হবে না। শুধু হামলাকারী নয়, এর সঙ্গে যুক্ত সকলকে খুঁজে বের করে উচিত শিক্ষা দেওয়া হবে।'

এর সূত্র ধরেই রাজনাথ আরও জানিয়ে দেন পাকিস্তানের হাতে সময় খুব কম। ভারত কাউকে ভয় পায় না, জঙ্গিদের কড়া জবাব দেওয়া হবে। যা জরুরি ও উপযুক্ত এই পরিস্থিতিতে, ভারত সরকার সেই সব কাজ করবে। ফল বোঝা যাবে খুব শিগগিরি।

কাশ্মীরে হওয়া এমন পরিস্থিতিতে দেশবাসীকে একজোট হওয়ার বার্তা দিলেন দিল্লি থেকে। 


```