Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মিজোরামে মোদীর নির্বাচনী সভা বাতিল, মণিপুর নিয়ে ক্ষিপ্ত এই পড়শি রাজ্য

শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সভা বাতিল করা হল কেন, তার কারণ জানায়নি বিজেপি।

মিজোরামে মোদীর নির্বাচনী সভা বাতিল, মণিপুর নিয়ে ক্ষিপ্ত এই পড়শি রাজ্য

শেষ আপডেট: 29 October 2023 09:40

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত মিজোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা বাতিল করল বিজেপি। সোমবার প্রধানমন্ত্রীর ৪০ আসনের মিজোরাম বিধানসভার ভোটে প্রচার সভা করার কথা ছিল মিজোরামের মামিতে। ৭ নভেম্বর রাজ্যে ভোট গ্রহণ হওয়ার কথা।

কেন শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সভা বাতিল করা হল তার কারণ জানায়নি বিজেপি। দলের রাজ্য সভাপতি ভানলালমুয়াকা জানান, প্রধানমন্ত্রী আসছেন না। পরিবর্তে সভা করবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপি কারণ না জানালেনও রাজনৈতিক মহল মনে করছে, পড়শি রাজ্য মণিপুরের পরিস্থিতি নিয়ে ক্ষিপ্ত হয়ে আছে মিজোরামের মানুষ। সেই কারণে বিজেপি সহযোগী, রাজ্যের শাসক দল মিজোন্যাশনাল ফ্রন্টের নেতা তথা মুখ্যমন্ত্রী জারামথাঙ্গা দিন তিনেক আগেই ঘোষণা করেন, তিনি প্রধানমন্ত্রীর সভায় থাকবেন না। কারণ, হিসাবে তিনিও মণিপুর পরিস্থিতির কথাই তুলে ধরেন। ছয় মাস ধরে পড়শি রাজ্য অশান্ত। কিন্তু প্রধানমন্ত্রী একবারের জন্যও মণিপুর যাননি।

মণিপুরের বিজেপি সরকারের বিরুদ্ধে জো-কুকিদের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ উঠেছে। জো-কুকিদের সঙ্গে মিজোদের জাতিগত সম্পর্ক রয়েছে। সেই কারণ, রাজ্য ছেড়ে কয়েক হাজার কুকি সম্প্রদায়ের মানুষ মিজোরামে আশ্রয় নিয়েছেন।

তাছাড়া মিজোরামের সিংহভাগ মানুষ খ্রিস্টান। মণিপুরে জাতিদাঙ্গায় কয়েক হাজার চার্চের উপর হামলার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে মিজোরামের ভোটে মণিপুর পরিস্থিতি অন্যতম ইস্যু। সেই কারণে প্রধানমন্ত্রীর সভা বাতিল করা হয়ে থাকতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মামির সভায় কী বলেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।


```