
শেষ আপডেট: 16 November 2023 11:41
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতারা বিভিন্ন সময়ে মোদী ম্যাজিকের কথা বলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ছোটখাটো ম্যাজিক দেখাতে পারেন কে জানত!
গত মঙ্গলবার ছিল শিশু দিবস। বৃহস্পতিবার সকালে বিজেপি সোশাল মিডিয়া একটা ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী দুটি ছোট ছেলেমেয়েকে ম্যাজিক দেখাচ্ছেন। কয়েন নিয়ে ম্যাজিক। প্রথমে সেটি নিজের কপালে লাগাচ্ছেন। তার পর মাথার পিছনে চাটি মেরে হাতে ফেলছেন। কিন্তু ছোট ছেলেমেয়ে দুটি কপালে কয়েন সেভাবে লাগিয়ে দিলেও চাটি মারলে পড়ছে না। কয়েন ভ্যানিশ!
बच्चों के साथ बच्चे बन जाते हैं मोदी जी... pic.twitter.com/UUOXT5oouX
— BJP (@BJP4India) November 16, 2023
শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই খুনসুটি নিয়ে গেরুয়া পরিবারে অনেকে আপ্লুত। শেষ কবে এমন দেখা গিয়েছে তাঁরা মনে করতে পারছেন না।
আবার সোশাল মিডিয়ায় এ নিয়ে কটাক্ষও শুরু হয়েছে। তাতে লেখা হয়েছে, “মোদী আঙ্কল, টাকার দাম কীভাবে এতটা ফেলে দিলেন?....... ‘এভাবে’।”
" Modi uncle, rupaya itna kaise gira diya"
— Rofl Gandhi 2.0 ???? (@RoflGandhi_) November 16, 2023
" Aise " pic.twitter.com/4HWT2jilJA
শিশুদের ব্যাপারে যত্নশীল ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ১৪ নভেম্বর তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। তার পর থেকে ১৪ নভেম্বর দেশের সব প্রধানমন্ত্রী অন্তত প্রতীকী ভাবে ওই দিন স্কুলের ছোট পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। রাখী পূর্ণিমার দিনও শিশুদের হাত থেকে রাখী পরার চল রয়েছে সাউথ ব্লকে।
Modi uncle how u win polls https://t.co/wXz8JSPLjY
— Sarcasm ™️ (@SarcasticRofl) November 16, 2023
তবে যতদূর জানা যায়, এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রীর শিশুদের এরকম ম্যাজিক দেখানোর দৃষ্টান্ত সম্ভবত নেই। কারণ, তাঁরা হয়তো কেউই এহেন ম্যাজিক জানতেন না। দেশের রাজনীতিকদের মধ্যে সম্ভবত একমাত্র রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ভালমতো ম্যাজিক জানেন। ছোট থেকে শখে ম্যাজিক শিখেছেন গেহলট। রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা বঢড়া যখন ছোট ছিলেন, তখন দশ নম্বর জনপথে এসে তাঁদেরও বহুবার ম্যাজিক দেখিয়েছেন অশোক গেহলট।
???? Hardworking PMhttps://t.co/fl4sAI9nTE
— Ductar Fakir 2.0 (@Chacha_huu) November 16, 2023