Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এনসিইআরটি বইয়ে 'ভারত', 'ইন্ডিয়া' দুই থাকবে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

বুধবার রাজ্যসভায় এই কথা বলেছেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী। এই ব্যাপারে শিক্ষা মন্ত্রকের জবাব তলব করেছিলেন সিপিএমের রাজ্যসভার সদস্য এলমারাম করিম।

এনসিইআরটি বইয়ে 'ভারত', 'ইন্ডিয়া' দুই থাকবে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

শেষ আপডেট: 6 December 2023 19:52

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া এবং ভারত, দেশের দুই নামই স্কুলের পাঠ্য বইয়ে থাকবে। ইন্ডিয়ার পরিবর্তে শুধু ভারত লেখার প্রশ্ন ওঠে না। দেশের সংবিধান মেনেই এই ব্যাপারে এনসিইআরটি'কে পদক্ষেপ করতে হবে। 

বুধবার রাজ্যসভায় এই কথা বলেছেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী। এই ব্যাপারে শিক্ষা মন্ত্রকের জবাব তলব করেছিলেন সিপিএমের রাজ্যসভার সদস্য এলমারাম করিম।

গত অক্টোবরে কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের একটি বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছিল, স্কুলের পাঠ্য বই থেকে ইন্ডিয়া শব্দটি বিদায় দেওয়া হোক। দেশের নাম শুধুই ভারত থাকবে। 

কমিটির ওই সুপারিশ ঘিরে দেশ জুড়ে বিতর্ক হয়। যদিও ভারত সরকার দেশের নাম বদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। 

এই বিতর্কের সূত্রপাত গত সেপ্টেম্বরে। জি-২০ সম্মেলনে  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে দেওয়া নৈশ ভোজের নিমন্ত্রণপত্রে তাঁর পরিচয় হিসাবে লেখা হয়েছিল প্রেসিডেন্ট অফ ভারত। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচয় হিসাবেও নেম প্লেটে লেখা ছিল প্রাইম মিনিস্টার অফ ভারত। তাতে নাম বদলের জল্পনা তীব্র হলে সরকারের তরফে ব্যাখ্যা দেওয়া হয়, কোনও নাম বাদ দেওয়ার ভাবনা নেই। তবে ইন্ডিয়ার পাশাপাশি ভারত নামটিও ব্যবহার করা হবে। 

বুধবার সংসদে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সংবিধানে দেশের নামের অংশটুকু উল্লেখ করে বলেন, সেখানে ইন্ডিয়া এবং ভারত দুই-ই আছে। কোনওটা বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না।

সিপিএম সাংসদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তবে দেশে ভারতীয় ভাষা ব্যবহারের প্রবণতা বেড়েছে। তাই ভারত নামটির ব্যবহার হয়তো বাড়বে।


```