Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ছিঁড়ে দেওয়া হয় উর্দি, মহিলা পুলিশকে শ্লীলতাহানির অভিযোগ নাগপুর হিংসার চক্রীর বিরুদ্ধে

পুলিশ জানিয়েছে, সোমবার উত্তেজিত জনতার মধ্যেই অভিযুক্ত কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীর উর্দি ছিঁড়ে দেন।

ছিঁড়ে দেওয়া হয় উর্দি, মহিলা পুলিশকে শ্লীলতাহানির অভিযোগ নাগপুর হিংসার চক্রীর বিরুদ্ধে

ফাইল ছবি

শেষ আপডেট: 19 March 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি ((Aurangzeb’s Tomb) সরানোর দাবিতে রীতিমতো আগুন জ্বলছে মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur)। এবার ঘটনার পিছনে থাকা মূল ষড়যন্ত্রীর (Mastermind) নাম সামনে আনল পুলিশ। সোমবার হিংসা থামাতে গেলে ভালদরপুরা এলাকায় এক কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিকের উর্দি টেনে ছিঁড়ে তাঁর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে অভিযুক্তর বিরুদ্ধে। 

নাগপুর পুলিশ জানিয়েছে, হামলার পরিকল্পনা ও উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে স্থানীয় রাজনৈতিক নেতা ফাহিম খানকে (Fahim Khan)। তিনি মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির (Minority Democratic Party) অঞ্চল সভাপতি বলে জানিয়েছে পুলিশ। আগামী শুক্রবার পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হবে তাঁকে। 

পুলিশ জানিয়েছে, ওই দিন উত্তেজিত জনতার মধ্যে থেকেই একজন মহিলা পুলিশ কর্মীর উর্দি ছিঁড়ে দেন। পরে অনান্যরা পুলিশ কর্মীরা দ্রুত তাঁকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান। ঘটনার সঙ্গে যারা জড়িত ইতিমধ্যে তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। গনেশপেঠ থানায় দায়ের হয়েছে অভিযোগ।

ফাহিম খান

এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হয়েছে ৬টিরও বেশি মামলা। পাশাপাশি ১২০০ জনের বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ।

ঔরঙ্গজেবের সমাধি নিয়ে বিবাদের জেরে রীতিমতো অশান্ত নাগপুর। সোমবার রাতে থেকেই হিংসার আগুন জ্বলছে সেখানে। গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। পরিস্থিতি সামলাতে জারি করা হয় কার্ফু। কিন্তু তাতেও পরিস্থিতি সামলা দেওয়া যায়নি।


```