Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, সাহায্য না পেয়ে বাইকে চাপিয়ে রওনা ব্যক্তির, ভিডিও দেখে হতবাক নেটপাড়া

ভিডিও ছড়িয়ে পড়ার পর জাতীয় সড়কে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের ভূমিকা নিয়েও অনেকে কথা বলছেন। যদিও প্রশাসনের তরফে এনিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 

দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, সাহায্য না পেয়ে বাইকে চাপিয়ে রওনা ব্যক্তির, ভিডিও দেখে হতবাক নেটপাড়া

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 11 August 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: নাগপুর-জবলপুর জাতীয় সড়কে চোখে পড়ল এক মর্মান্তিক দৃশ্য। মোটরবাইকের পেছনে বাঁধা এক মহিলার নিথর দেহ, আর বাইক চালিয়ে যাচ্ছেন তাঁর স্বামী। অভিযোগ, স্ত্রীকে বাঁচানোর শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার পরও আশপাশের কেউ সাহায্যের হাত বাড়াননি। বাধ্য হয়েই স্ত্রীর মৃতদেহ নিজের সঙ্গে বেঁধে বাড়ির পথে রওনা দেন।

ঘটনাটি ৯ অগস্টের, রাখি বন্ধনের দিন। পুলিশ সূত্রে খবর, ৩৫ বছরের অমিত যাদব স্ত্রী গয়ারসিকে নিয়ে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের করণপুর যাচ্ছিলেন। পথে, মোরফাটা এলাকার কাছে একটি দ্রুতগামী ট্রাক তাঁদের ধাক্কা মারে। ধাক্কার পর রাস্তার উপর ছিটকে পড়ে যান গয়ারসি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি থামেনি, বরং মহিলাকে চাপা দিয়ে সোজা চলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে উদ্ধার করার জন্য অমিত রাস্তার ধারে দাঁড়িয়ে যান, পথচারীদের কাছে সাহায্য চান। কিন্তু অভিযোগ, কেউই থামেননি, কেউ সাহায্যও করেননি। শেষমেশ, স্ত্রীর নিথর দেহ মোটরবাইকের পেছনে বসিয়ে, নিজের সঙ্গে বেঁধে মধ্যপ্রদেশের গ্রাম সিওনি-র উদ্দেশে রওনা দেন।

এই দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নাকি পুলিশ নিজেরাই রেকর্ড করে। ভিডিওতে দেখা যাচ্ছে, অমিত বাইক চালাচ্ছেন, পেছনে বাঁধা গয়ারসির দেহ। কিছু দূর যাওয়ার পর একটি পুলিশ ভ্যান তাঁকে থামায়। এরপর মহিলার দেহ নিয়ে যাওয়া হয় নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে, ময়নাতদন্তের জন্য।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অমিত ও গয়ারসি নাগপুরের লোনারায় থাকলেও তাঁদের স্থায়ী বাড়ি মধ্যপ্রদেশের সিওনিতে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর জাতীয় সড়কে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের ভূমিকা নিয়েও অনেকে কথা বলছেন। যদিও প্রশাসনের তরফে এনিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


```