Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, দিনের আলোয় কুপিয়ে খুন হতে হল বাবাকে! নাগপুরে নৃশংস কাণ্ড

বুধবার নাগপুরের এই নিন্দনীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে।

মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, দিনের আলোয় কুপিয়ে খুন হতে হল বাবাকে! নাগপুরে নৃশংস কাণ্ড

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 March 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন ধরেই মেয়েকে উত্ত্যক্ত করছিল এক যুবক। তার প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হল বাবাকে (Father)। নরেশ ওয়ালদে, (৫২) পেশায় একজন ছবি আঁকিয়ে, খুন হলেন প্রকাশ্যে, দিনের আলোয় (Broader daylight)। বুধবার নাগপুরের (Nagpur) এই নিন্দনীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে।

সূত্র মারফত জানা গেছে, নরেশের মেয়ে (Daughter) যে রাস্তা ধরে যাওয়া-আসা করত, সেই পথে এক স্থানীয় যুবক তাকে উত্ত্যক্ত করত। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখে নরেশ তার মুখোমুখি হন এবং বাদানুবাদে জড়িয়ে পড়েন। সেই সময় অভিযুক্ত তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। নরেশ সাবধান করে দেওয়ার পরও অভিযুক্তের ব্যবহারে কোনও পরিবর্তন দেখা দেয়নি।

বুধবার বিকেলে নরেশের কাছে একটা ফোন আসে যেখানে তাঁকে বলা হয় এক নির্দিষ্ট জায়গায় আসতে। নরেশ গন্তব্যে পৌঁছে দেখতে পান সেই যুবক আগে থেকেই সেখানে রয়েছে। তারপর ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করতে থাকে তাঁকে। ঘটনাস্থলেই নরেশের মৃত্যু হলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

বয়স্ক মা ও তিন মেয়ের সঙ্গে ইমামবাড়া এলাকায় থাকতেন নরেশ। এই খুনের ঘটনার কিছুদিন আগে অজ্ঞাতপরিচয় কেউ রাতে তাঁর বাড়িতে পাথর ছোড়ে। ইমামবাড়া থানায় এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি।

খুনের ঘটনার ওপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে ইমামবাড়া পুলিশ। তিনজনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। নেপথ্যে কারণ এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।


```