জুবিনের মৃত্যু ও সময় নিয়ে সমস্ত তথ্য জানতে এক আইনজীবী উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

কিংবদন্তি গায়ক জুবিন গর্গ। ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 20 September 2025 09:48
দ্য ওয়াল ব্যুরো: গানপ্রেমীদের শোকের মধ্যে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে জুবিনের মৃত্যু নিয়ে (Mystery surrounds Zubins Death)। একাংশের দাবি, শুক্রবার নয়, বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই মৃত্যু হয়। খবরটি গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ।
অন্যদিকে সংবাদমাধ্যমের কাছে জুবিনের স্ত্রী জানিয়েছেন, স্কুবা ডাইভিংয়ের সময় নয়, সাঁতার কাটার সময় খিঁচুনি ওঠায় তাঁর পেটে জল ঢুকে যায়। এর ফলে প্রাণহানি ঘটে।
উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় অসমিয়া সমাজের অগোচরে জুবিনকে ইয়ট সফরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সফরের সময়ই তাঁর মৃত্যু হয়। ম্যানেজারও ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল শুক্রবার দুপুর ২.৩০টায় আনুষ্ঠানিকভাবে জুবিনের মৃত্যুর খবর ঘোষণা করে।
এদিকে, জুবিনের মৃত্যু ও সময় নিয়ে সমস্ত তথ্য জানতে এক আইনজীবী উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
এদিকে কিংবদন্তি গায়ক জুবিন গর্গের (Legendary Zubin Garg) অকালপ্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছে রাজ্যবাসী। শিল্পীর মৃত্যুর কারণে শনিবার ২০ সেপ্টেম্বর রাজ্যের নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর (Postpones school exams)।
শিক্ষামন্ত্রী রানোজ পেগু শুক্রবার এক নির্দেশিকায় জানিয়েছেন, সব জেলার স্কুল ইন্সপেক্টরদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।