Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

কিংবদন্তি জুবিন গর্গের প্রয়াণে শোকে ডুবল অসম, স্থগিত স্কুল পরীক্ষা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইফ জ্যাকেট পরার জন্য বারবার সতর্ক করা সত্ত্বেও তা শোনেননি গায়ক। 

কিংবদন্তি জুবিন গর্গের প্রয়াণে শোকে ডুবল অসম, স্থগিত স্কুল পরীক্ষা

কিংবদন্তি গায়ক জুবিন গর্গ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 20 September 2025 09:03

দ্য ওয়াল ব্যুরো: অসম জুড়ে শোকের আবহ (Assam mourns)। কিংবদন্তি গায়ক জুবিন গর্গের (Legendary Zubin Garg) অকালপ্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছে রাজ্যবাসী। শিল্পীর মৃত্যুর কারণে শনিবার ২০ সেপ্টেম্বর রাজ্যের নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর (Postpones school exams)।

শিক্ষামন্ত্রী রানোজ পেগু শুক্রবার এক নির্দেশিকায় জানিয়েছেন, সব জেলার স্কুল ইন্সপেক্টরদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি ‘এক্স’-এ লেখেন, “দুর্ভাগ্যজনকভাবে প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে ২০ সেপ্টেম্বর রাজ্যের সব স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে, অন্ত্যেষ্টি সম্পন্ন হওয়ার পরই পরীক্ষা হবে।” নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া শুধু অসম নয়, গোটা উত্তর-পূর্বেই। মাত্র ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরে। শুক্রবার দুপুরে এক ইয়টে ভ্রমণের সময় তিনি জলে নামেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইফ জ্যাকেট পরার জন্য বারবার সতর্ক করা সত্ত্বেও তা শোনেননি গায়ক। কিছুক্ষণের মধ্যেই তাঁকে উদ্ধার করে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দুপুর আড়াইটে নাগাদ তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনারের তরফে এই দুর্ঘটনার খবর পান তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, “অসম তার প্রিয়তম কণ্ঠস্বরকে হারাল। শিল্প-সংস্কৃতির আকাশে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল।”

প্রসঙ্গত, মাত্র দু’দিন আগেই তিনি সিঙ্গাপুরে পৌঁছেছিলেন উত্তর-পূর্ব উৎসবে যোগ দিতে। ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর উপলক্ষে আয়োজিত উৎসবে পারফর্ম করার কথাও ছিল তাঁর। সঙ্গে ছিলেন ১৮ জনের দল, যার মধ্যে ছিলেন সংগীতশিল্পী ও অসমের প্রবাসী সমাজের সদস্যরা। দুর্ঘটনার পর ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।


```