Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

'রহস্যজনক' রোগে পরপর মৃত্যু জম্মু-কাশ্মীরে! বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে কেন্দ্র

সবথেকে চিন্তার বিষয়, ৮ জন মৃতর মধ্যে ৭ জনের বয়সই ১৪ বছর বা তার কম।

'রহস্যজনক' রোগে পরপর মৃত্যু জম্মু-কাশ্মীরে! বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে কেন্দ্র

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 December 2024 07:49

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবারও মারা গেছে এক শিশু। 'রহস্যজনক' রোগের প্রকোপ দেখা দিয়েছে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায়। কী রোগে মৃত্যুগুলি ঘটছে তা কারও কাছে স্পষ্ট হচ্ছে না। এই কারণে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় সরকারেরও। ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বিষয়টি নিয়ে। 

কোটরাঙ্কা তেহসিলের বারহাল গ্রামে ৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের সকলে গ্রামেরই দুটি পরিবারের সদস্য। কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তাদের মৃত্যু হয়েছে। এমনকী হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ পাওয়া যায়নি। এই অবস্থায় বিশেষজ্ঞদের একটি টিম রাজৌরি জেলায় পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বায়োসেফটি লেভেল-৩ মোবাইল ল্যাবরেটরি পাঠানো হয়েছে সেখানে। স্থানীয় প্রশাসন এবং চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করবে কেন্দ্রীয় দল। 

সবথেকে চিন্তার বিষয়, ৮ জন মৃতর মধ্যে ৭ জনের বয়সই ১৪ বছর বা তার কম। ঠিক কী রোগ হয়েছিল তাদের সেটা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। রোগীদের বাঁচাতে গেলে আগে রোগ সম্পর্কে জানতে হবে। তার জন্যই যুদ্ধকালীন তৎপরতায় বিশেষজ্ঞ দল পাঠিয়ে কাজ শুরু করতে চাইছে কেন্দ্র। নতুন কোনও ভাইরাসের প্রকোপে এমন ঘটনা ঘটছে, নাকি এর পিছনে জঙ্গিদের কোনও হাত রয়েছে, এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। 

সূত্র মারফৎ জানা গেছে, যে বিশেষজ্ঞ দল জম্মু-কাশ্মীরে যাচ্ছে তারা প্রথমত স্থানীয়দের সঙ্গে কথা বলবে। রোগের উৎস কী বা কে, তা জানার চেষ্টা হবে এবং সেই মতো কাজ শুরু হবে। 'পেশেন্ট জিরো'কে খুঁজে বের করা গেলেও রোগ সম্পর্কে ধারণা মিলবে বলেই অনুমান করা হচ্ছে। তবে তার আগে বিষয়টি নিয়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। 


```